আপনি পড়ছেন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত জানানো হলে বাংলাদেশ সরকার তা বিবেচনা করবে বলে উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক শর্ত দেয়নি ভারত
শামা ওবায়েদ

সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে তিনি জানান, কে কোথায় কী প্রতিবেদন ছাপছে তা দেখার সময় সরকারের নেই এবং সেটি তাদের বিষয়ও নয়।

এর আগে গত ১২ নভেম্বর বিবিসি বাংলার এক প্রতিবেদনে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে নয়াদিল্লির কর্মকর্তাদের পক্ষ থেকে সম্ভাব্য দুটি শর্তের ইঙ্গিত দেওয়ার দাবি করা হয়।

ওই প্রতিবেদনে উল্লেখিত প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনা যেহেতু বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে ভারতে গিয়েছিলেন, তাই তাকে ফিরিয়ে নেওয়ার কাজটিও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। দ্বিতীয় শর্ত হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা যেন তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশ সরকারকে সেই নিশ্চয়তা দিতে হবে।

প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে শামা ওবায়েদ বলেন, সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি হিসেবে শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থান করছেন এবং তিনি কীভাবে দেশে আসবেন তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো তিনিও দেশে ফিরে সাজা ভোগ করবেন বলে সরকার মনে করে। এ ক্ষেত্রে ভারত সাড়া দিলে তা বাংলাদেশের জনগণ ও সরকারের জন্য প্রক্রিয়াটি সহজ করবে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে।

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ককে শেখ হাসিনা ইস্যুর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু হওয়া দুই দেশের সম্পর্ক কেবল একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এবং অমীমাংসিত বিষয়গুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। এ ছাড়া বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ নিয়ে সংবাদপত্রে ভুল তথ্য ছাপা হয়েছে জানিয়ে তিনি উল্লেখ করেন, এই সংলাপ সচিব পর্যায়ে হওয়া প্রয়োজন বিধায় উভয় পক্ষই এটি কিছুদিন পর আয়োজনের বিষয়ে একমত হয়েছে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগ অতীতে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং বর্তমানেও জ্বালাও-পোড়াও করছে। দলটিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তিনি উল্লেখ করেন, তারা আগে যা করতো এখনো তা-ই করছে এবং অন্য একটি দেশে বসে দলটি এসব কর্মকাণ্ড পরিচালনা করায় বাংলাদেশ সরকার হিসেবে তা মোকাবিলা করার প্রয়োজন রয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.