৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার
প্রান্তিক ও হাওরাঞ্চলসহ সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দেশের ৫০৩টি উপজেলায় নতুন করে ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার। উপজেলা পর্যায়ে অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জনবল সংকট নিরসনে প্রায় চার হাজার সহকারী সার্জন এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, 'উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নতিকরণ, নবরূপায়ন ও মেরামত-সংস্কার' শীর্ষক একটি মেগা প্রকল্পের ডিপিপি অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। এটি অনুমোদিত হলেই সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় নতুন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে। দুর্গম এলাকায় চিকিৎসকরা যেন নিরাপদ পরিবেশে থাকতে পারেন এবং বদলি হয়ে চলে যাওয়ার প্রবণতা কমে, সেজন্য নতুন হাসপাতালগুলোর নকশায় চিকিৎসকদের আবাসনের ব্যবস্থাও রাখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সবার জন্য স্বাস্থ্যনীতির আলোকে বর্তমান সরকার দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বলে জানান এম এ মুহিত। তিনি বলেন, অতীতে স্বাস্থ্য খাতে যে অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে, তা কাটিয়ে উঠতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অবকাঠামো নির্মাণের পাশাপাশি জনবল তৈরির সমন্বিত উদ্যোগও নেওয়া হয়েছে।
স্বাস্থ্য খাতের জনবল সংকট নিরসনে সরকারের নেওয়া পদক্ষেপগুলোর বিস্তারিত তুলে ধরে প্রতিমন্ত্রী সংসদকে জানান, চিকিৎসকের শূন্য পদ পূরণে ৪৬তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে। নার্স সংকট কাটাতে সিনিয়র স্টাফ নার্সের ৮২৮টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য গত ২৮ সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া হয়েছে। এছাড়া আরও ১ হাজার ৫৬৬টি পদে নিয়োগের জন্য পিএসসিতে প্রস্তাব পাঠানো হয়েছে এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে আরও ১ হাজার ৭৭৫টি পদের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।
মিডওয়াইফ নিয়োগের অগ্রগতির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সুপারিশপ্রাপ্ত ৫৫৮ জন মিডওয়াইফের পুলিশ ভেরিফিকেশন চলছে। পাশাপাশি নতুন করে আরও ৩৪২ জন এবং ৯১৪ জন মিডওয়াইফ নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ১৬ থেকে ২০তম গ্রেডের শূন্য পদগুলো আউটসোর্সিংয়ের মাধ্যমে পূরণ করা হচ্ছে বলেও তিনি জানান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.