দুই বছর পর তালা ভেঙে টুঙ্গিপাড়া কার্যালয়ে আওয়ামী লীগের সভা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বন্ধ থাকা দলীয় কার্যালয়ের তালা ভেঙে মিছিল ও সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বন্ধ থাকা এই কার্যালয়ে দুই বছর পর সোমবার বেলা ১১টার দিকে তারা প্রবেশ করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌরসভা কমিটির সভাপতি শেখ ইফতি জামানের নেতৃত্বে বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ভবনের কাছে শতাধিক নেতাকর্মী জড়ো হন। এরপর মিছিল নিয়ে তারা উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন দলীয় কার্যালয়ে যান এবং তালা ভেঙে ভেতরে ঢুকে সভা করেন। সভা শেষে আরেকটি মিছিল নিয়ে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে যান।
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে বলে বিজিবি সদর দপ্তরের এক বার্তায় জানানো হয়েছে। পাশাপাশি সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনার সামনে পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে টহল দিচ্ছেন।
দলীয় কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের প্রবেশের বিষয়ে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জননিরাপত্তাসহ যেকোনো বিষয়ে তৎপর আছে। যেগুলো আইনের মধ্যে পড়ে না বা আইনবহির্ভূত, সেসব বিষয়ে পুলিশ আইনি প্রক্রিয়া অব্যাহত রাখবে।
এর আগে রবিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা। সেদিন বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে তারা মহড়া দেন। মহড়ার সময় অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশি অস্ত্র ছিল। মহড়া চলাকালে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্সের পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা।
রবিবার সন্ধ্যার দিকে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। গোপালগঞ্জ জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, এই ঘটনায় নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা জড়িত। এ ছাড়া রোববার সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পুলিশের এসআই মোসলেম আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। গত ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেন। এসআই মোসলেম আলী টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.