আপনি পড়ছেন

রমজানে চাহিদা বাড়ার সুযোগে অতিরিক্ত মুনাফার আশায় কেউ যেন পণ্যের দাম না বাড়ায়, সে বিষয়ে আমদানিকারকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। জবাবে মেঘনা, প্রাণ, আকিজ ও টিকে গ্রুপের মতো আমদানিকারক প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত পণ্য আমদানি ও মজুদ থাকার কথা জানিয়েছে।

অতিরিক্ত মুনাফা রোধে সতর্কবার্তা, পর্যাপ্ত মজুদের আশ্বাস আমদানিকারকদের
মুদি দোকান

সোমবার (১৬ নভেম্বর) নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানিকারকদের সঙ্গে এক বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই আহ্বান জানান। বৈঠকে আমদানিকারকরা ডলারের দর নিয়ে অনিশ্চয়তার কথা জানালে গভর্নর তা কমে আসার আশ্বাস দেন। তখন ব্যবসায়ীরা বলেন, ডলারের দর সহনীয় পর্যায়ে থাকলে রমজানে বাজারে নিত্যপণ্যের দাম বাড়বে না। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তার সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত বছরের রমজানের মতো আসন্ন রমজানেও নিত্যপণ্যের দাম কম রাখাই ছিল এই বৈঠকের প্রধান উদ্দেশ্য। বৈঠকে মেঘনা, প্রাণ, টিকে গ্রুপ, নাবিল ও আকিজ গ্রুপসহ অন্তত ২২টি আমদানিকারক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন বলে সূত্র জানিয়েছে।

আমদানিকারকরা ইতোমধ্যে রমজানের ভোগ্যপণ্য আমদানি শুরু করেছেন বলে উল্লেখ করেছেন একটি বাণিজ্যিক ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানান, চলতি মাসের শেষ দিক থেকে এসব পণ্য আমদানির পেমেন্ট পরিশোধ শুরু হবে।

সাধারণত রমজান মাসে বাজারে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা, মটর ডাল ও খেজুরের চাহিদা বেশি থাকে। দেশে ভোজ্যতেল ও চিনির প্রধান আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, স্কয়ার গ্রুপ, এডিবল অয়েল লিমিটেড, বসুন্ধরা গ্রুপ ও টিকে গ্রুপ।

অন্যদিকে পেঁয়াজ, রসুন, আদা, ডাল ও ছোলাজাতীয় পণ্য আমদানি করে বেসরকারি ব্যবসায়ী, বিনিয়োগকারী ও অন্যান্য বাণিজ্যিক গ্রুপগুলো; কারণ এসব পণ্যের দেশীয় উৎপাদন মোট চাহিদার মাত্র ২০ থেকে ৩০ শতাংশ মেটায়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.