আপনি পড়ছেন

তৈরি পোশাক খাতের ওপর নির্ভরতা কমিয়ে চামড়া, নন-লেদার ফুটওয়্যার, লাইট ইঞ্জিনিয়ারিং এবং জাহাজ নির্মাণ শিল্পকে রপ্তানির মূল ধারায় আনার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পাশাপাশি দেশের স্বর্ণশিল্পকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় এনে বিশ্ববাজারে স্বর্ণালঙ্কার রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাভারের চামড়াশিল্প নগরীতে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যবসা সহজীকরণে বিশ্বব্যাংকের সহযোগিতা চাইল বাংলাদেশ
খন্দকার আব্দুল মুক্তাদির

সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব কর্মপরিকল্পনা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ সামনে রেখে আগামী তিন বছরের জন্য এই কৌশলগত পরিকল্পনা সাজানো হচ্ছে। এর অংশ হিসেবে সরকারি ও ব্যবসায়িক সেবা 'ইনভেস্ট বাংলাদেশ' পোর্টালের মাধ্যমে ওয়ান-স্টপ সার্ভিসের আওতায় অনলাইনে প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন ব্যবসায়িক ছাড়পত্র ও নিবন্ধন সনদ পাওয়ার দীর্ঘসূত্রতা কমিয়ে তা ১৪ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বাণিজ্যমন্ত্রী জানান, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলছে। এছাড়া আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়া গেছে। একই সঙ্গে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বাংলাদেশের বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন এবং চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের সক্ষমতা বৃদ্ধিতে নীতিগত ও কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছে। বিশ্বব্যাংক গ্রুপের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে জানান, বাংলাদেশের বেসরকারি খাতের সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি যৌথভাবে কাজ করবে।

বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড জানান, আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এই সময়ে শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ এবং বৈশ্বিক ভ্যালু চেইনের সঙ্গে সম্পৃক্ত হতে পারলে সরাসরি বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এছাড়া লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কারের ওপর গুরুত্ব দেন। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.