আপনি পড়ছেন

জাতীয় গ্রিডে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় স্থান পেল। বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফকির মাহবুব আনাম উপস্থিত ছিলেন।

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্পের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ আট থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এই সময়ে টারবাইন, জেনারেটর এবং গ্রিড পরিচালনার সমন্বিত ব্যবস্থা ও স্থিতিশীলতা যাচাই করা হবে। এরপর বিভিন্ন কারিগরি পরীক্ষার প্রয়োজনে কেন্দ্রটিকে সাময়িকভাবে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। পরবর্তীতে ২৮ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হবে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশিকা ও মানদণ্ড অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানো হবে। নকশাগত ও নিয়ন্ত্রক শর্ত মেনে প্রথম ইউনিট থেকে কয়েক ঘণ্টার জন্য ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এই পরীক্ষামূলক পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ওঠানামার সাথে সামঞ্জস্য রেখে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পুরো পরিস্থিতি নজরদারি করছে।

পরীক্ষামূলক উৎপাদনের ফলাফল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে জমা দেওয়া হবে। বায়েরার অনুমোদন পাওয়ার পর উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার কার্যক্রম শুরু হবে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের সাথে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে। ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নিয়ে গঠিত এই প্রকল্পের মোট ব্যয় ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ডলারের বিনিময় হার পরিবর্তনের ফলে প্রকল্পটিতে ২৬ হাজার কোটি টাকা ব্যয় বেড়েছে। এছাড়া প্রকল্পের মেয়াদ দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.