আপনি পড়ছেন

গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ও বাংলাদেশ আনসার ব্যাটেলিয়নের মোট ১৮ প্লাটুন সদস্য সমন্বিতভাবে দায়িত্ব পালন শুরু করেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সাথে সমন্বয় করে বিজিবির ১০ প্লাটুন এবং আনসার ব্যাটেলিয়নের ৮ প্লাটুন সদস্য মাঠপর্যায়ে কাজ করছে।

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
বিজিবি মোতায়েন

বিজিবি সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জেলাটির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে। প্রযুক্তিনির্ভর নজরদারির অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিশেষ ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ মনিটরিং সেলের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বাংলাদেশ আনসার ও ভিডিপির ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আসাদুজ্জামান গনি জানিয়েছেন, সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটেলিয়নের ৮ প্লাটুন সদস্য গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়ায় কাজ করছে। মঙ্গলবার সকালে গোপালগঞ্জ শহরের বেদগ্রামে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

এর আগে গত রোববার জেলা শহরে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল ও যানবাহনে করে এসে মিছিল করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরবর্তীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করা হয়। সোমবার থেকে বাড়তি সতর্কতার অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়, যা মঙ্গলবারও চলমান রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.