গোপালগঞ্জের নাশকতার ঘটনায় ঢাকায় গ্রেপ্তার যুবলীগের তিন নেতাকর্মী
গোপালগঞ্জে নাশকতা চালিয়ে রাজধানীতে পালিয়ে আসা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের তিন নেতাকর্মীকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। রাজধানীতেও নাশকতা ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে তারা মোহাম্মদিয়া হাউজিং এলাকায় অবস্থান করছিলেন বলে পুলিশের এই বিশেষ বাহিনীটি দাবি করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাতে চালানো এই অভিযানের বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোয়েন্দা সূত্রে বাহিনীটি খবর পায় যে নাশকতার লক্ষ্যে কয়েকজন ব্যক্তি মোহাম্মদিয়া হাউজিং রোডে অবস্থান করছেন এবং তাদের মধ্যে তিনজন গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় পালিয়ে এসেছেন। নাশকতা সৃষ্টির আগেই সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-২-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতা চালিয়ে জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থানের কথা স্বীকার করেছেন। প্রাথমিক তথ্যানুসন্ধানের বরাতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার তিনজনই গোপালগঞ্জের বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সদস্য।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকার ৫১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী নুরুল আমিন ওরফে তুহিন (৫৫) এবং তার দুই সহযোগী যুবলীগ কর্মী মো. বিল্লাল হোসেন (৪১) ও মো. আবুল বাশার (৪৭)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাজী নুরুল আমিন ওরফে তুহিনের বিরুদ্ধে নিজ জেলা গোপালগঞ্জ ও রাজধানীতে দুটি মামলা রয়েছে। এর মধ্যে কাশিয়ানী থানায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, চুরি, অগ্নিসংযোগ, মারধর ও গুরুতর জখমের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ডিএমপির যাত্রাবাড়ী থানায় দায়ের করা অপর মামলায় তার বিরুদ্ধে খুন, হত্যাচেষ্টা, গুরুতর জখম, অপরাধমূলক ষড়যন্ত্র, দাঙ্গা ও বেআইনি সমাবেশের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে গোপালগঞ্জের পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে এসআরবি-২ জানিয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.