আপনি পড়ছেন

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য চলতি মাসের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করা প্রয়োজন বলে জানিয়েছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। প্রক্রিয়াগত বাধ্যবাধকতার কথা উল্লেখ করে তিনি বলেছেন, ক্ষমতা থাকলে তিনি কালই নতুন মজুরি ঘোষণা করে দিতেন, কিন্তু তাকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

চলতি মাসেই নতুন মজুরি ঘোষণার তাগিদ বিজিএমইএ সভাপতির
শীর্ষক গোলটেবিল বৈঠক

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ‘গার্মেন্টস শ্রমিকদের জীবনযাপন উপযোগী মজুরি নিশ্চিতকরণ এবং শিল্প ও জাতীয় স্বার্থে করণীয়’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করে। এতে বিজিএমইএ সভাপতি উল্লেখ করেন, পয়লা নভেম্বর মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং বোর্ডকে কাজ করতে দিতে হবে।

মজুরি বোর্ডের প্রতিনিধি ও সভা স্থগিতের বিষয়েও বক্তব্য দেন মাহমুদ হাসান খান। তিনি বলেন, বোর্ডে তিনি যে একজন প্রতিনিধি দিয়েছেন, তিনি বিজিএমইএর নন, বরং পোশাকশিল্পের প্রতিনিধি। মজুরি বোর্ডের সভা স্থগিত হয়ে যাওয়ার দায় তাদের ওপর চাপানো সঠিক হবে না বলেও তিনি উল্লেখ করেন।

মজুরি নিয়ে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, পয়লা নভেম্বরের আগে এই আন্দোলনের একধরনের যৌক্তিকতা থাকলেও পরবর্তী সময়ে আন্দোলনের নামে ভাঙচুর ও অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। ৯৫ শতাংশ শ্রমিক কাজ করতে চান এবং যারা তাদের জোর করে কারখানা থেকে বের করে নিয়ে যাচ্ছেন, তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলেও তিনি জানান।

সংগঠনের সভাপতি মো. হাফিজুল ইসলামের সভাপতিত্বে এবং কাজী রুহুল আমিনের সঞ্চালনায় বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এম এম আকাশ। এতে আরও বক্তব্য দেন এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে এহসান শামীম, শ্রম কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এবং শ্রমিকনেতা আবুল হোসেন, তৌহিদুর রহমান ও নাজমা আক্তার।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.