আপনি পড়ছেন

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে যুক্তরাজ্যের প্রচলিত আইনে বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠানে হামলার ঘটনায় ঢাকার নিন্দা
নাহিদ ইসলাম

মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সরকারের এই অবস্থান তুলে ধরা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সম্পৃক্ত মহলের এ ধরনের সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ণ করে। দেশে কিংবা বিদেশে গণতান্ত্রিক অধিকার চর্চা ও রাজনৈতিক মতামত প্রকাশের কারণে কোনো নাগরিকেরই সহিংসতা বা ভয়ভীতির শিকার হওয়া উচিত নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে অবস্থানরত নাহিদ ইসলামের সম্মানে গত সোমবার (১৬ নভেম্বর) রাতে পূর্ব লন্ডনের রমফোর্ডে এই নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশি নাগরিক ও কমিউনিটির সদস্যদের ওপর সন্ত্রাস ও সহিংসতার দায়ে বাংলাদেশে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের কর্মীরা হামলা চালায়। এতে প্রায় ১০ জন আহত হন এবং তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়।

ঘটনার বিবরণ দিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হলের বাইরে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন এবং হলের বাইরের অংশে কয়েকজন অতিথিকে মারধর করেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.