আপনি পড়ছেন

রাজধানীর পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকায় মঙ্গলবার রাতে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে মোহাম্মদপুর, যাত্রাবাড়ীসহ ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাত পৌনে ৯টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত নাশকতাগুলো চলে।

রাজধানীতে বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ
ছবি - সংগৃহীত

পল্লবীর সিরামিক রোডে পার্কিং করে রাখা মিরপুর লিংক পরিবহনের একটি বাসে রাত ৮টা ৫০ মিনিটে আগুন দেয় দুর্বৃত্তরা। পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এর কিছু সময় পর রাত ৯টা ২০ মিনিটে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। গুলশান অঞ্চলের সহকারী কমিশনার মুহাম্মদ জাহিদ হাসান জানান, বাসটি মহাখালীর দিকে আসার সময় পেছন থেকে আগুন দেওয়া হয়। এছাড়া রাত সাড়ে ১০টায় বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের বাসে যাত্রী সেজে দুই ব্যক্তি আগুন দিয়ে পালিয়ে যায় বলে জানান বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন। সর্বশেষ রাত সোয়া ১১টায় রামপুরা ব্রিজের সামনে রাইদা পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, বাসের যাত্রীরা নিরাপদে বের হতে পেরেছেন।

বিস্ফোরণের ঘটনায় দেখা যায়, মোহাম্মদপুর, আসাদগেট, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার কার্যালয় সংলগ্ন সড়ক, বছিলা এসআরবি-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, মোহাম্মদপুর থেকে তিনজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে একজন ছাত্রলীগ নেতা রয়েছেন। এছাড়া যাত্রাবাড়ী থানা এলাকার সামাদ সুপার মার্কেটের সামনে হানিফ ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার জানান, ককটেল বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর পর্যন্ত বিগত ১০ দিনে সারা দেশে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ ও ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৩টি মামলায় মোট ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, সাম্প্রতিক এসব নাশকতায় পুলিশের একটি গাড়ি ও দুটি স্থাপনা লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার ভারতে প্রস্থান এবং ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি চলাকালে এসব নাশকতার ঘটনা ঘটছে বলে জানিয়েছে পুলিশ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.