আপনি পড়ছেন

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হলেও এর পরোক্ষ প্রভাবে বাংলাদেশে টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। সরাসরি আঘাতের ঝুঁকি না থাকলেও ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশজুড়ে দমকা হাওয়া ও মাঝারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
বৃষ্টি

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটি এই তথ্য জানিয়েছে। অধিদপ্তরের তথ্যমতে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বুধবার সকাল ৬টায় এটি একই এলাকায় অবস্থান করছিল। আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী শুক্রবার দুপুর নাগাদ প্রবল ঘূর্ণিঝড় আকারেই এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

পূর্বাভাসের প্রথম দিন ১৮ নভেম্বর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। প্রথম দিনে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

দ্বিতীয় দিন ১৯ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা বাড়বে। এদিন ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

তৃতীয় দিন ২০ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও একই বিভাগগুলোতে বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দেশের অন্য এলাকার আবহাওয়া আংশিক মেঘলা ও প্রধানত শুষ্ক থাকলেও সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

চতুর্থ ও পঞ্চম দিন অর্থাৎ ২১ ও ২২ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা করে উভয় দিনেই দেশের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এই দুই দিন রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ দুই দিনে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.