আপনি পড়ছেন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচি ও ডিসেম্বরকেন্দ্রিক অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা প্রতিরোধে রাজধানীতে একযোগে মাঠে নেমেছে চারটি বাহিনী। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, আগামী ১৯ নভেম্বরের কথিত ওই কর্মসূচি এবং ডিসেম্বরকে ঘিরে দলটির বড় ধরনের নাশকতার পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন), ডিএমপি, ডিবি ও সিটিটিসি সমন্বিতভাবে কাজ শুরু করেছে। রাজধানী ছাড়াও দেশের সব বিভাগ ও জেলায় নিরাপত্তা জোরদার করে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকার নিরাপত্তায় মাঠে নামল সরকারের চার বাহিনী
পুলিশ সদস্য

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতা ও সহিংসতা চালিয়ে রাজধানীতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চিরুনি অভিযান শুরু করেছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে এবং ইতোমধ্যে কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মগোপনে থাকা বা পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে শিগগিরই আরও অভিযান চালানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

নিয়াজ মেহেদী আরও জানান, নাশকতা প্রতিরোধে রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি ও টহল বাড়ানো হয়েছে। নাশকতার উদ্দেশ্যে কেউ বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব তল্লাশি চৌকির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

এদিকে রাজধানীর চারপাশের প্রবেশপথ ছাড়াও সাভার, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ আশপাশের জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, এসব চেকপোস্টের ফলে বাইরের জেলা থেকে বাস বা ট্রাকে করে নাশকতাকারীদের ঢাকায় এসে জড়ো হওয়ার সুযোগ কমেছে। তার দেওয়া তথ্যমতে, রাজধানীর সন্দেহভাজন এলাকা, মেস ও আবাসিক হোটেলগুলোতে নিয়মিত ও আকস্মিক তল্লাশি চালানো হচ্ছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনাকারী, অর্থ জোগানদাতা ও মাঠপর্যায়ের কর্মীদের ধরতে দেশজুড়ে অভিযান চলছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার রসদ ও অস্ত্রশস্ত্র সংগ্রহের উৎস বন্ধেও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে ডিবি প্রধান জানান।

পুলিশ সূত্রের দাবি, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে উসকানিমূলক কর্মকাণ্ড ও শোডাউনের সঙ্গে ঢাকাকে অচল করে দেওয়ার বৃহত্তর পরিকল্পনার যোগসূত্র রয়েছে। গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনার পর এমন অপচেষ্টা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। দলটির সম্ভাব্য কৌশল সম্পর্কে অবগত হওয়ায় পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.