আপনি পড়ছেন

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিপ্রায়ের দায়ে কেবল সামরিক কর্মকর্তাদের নয়, বরং রাষ্ট্র হিসেবে পুরো মিয়ানমারকেই দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। পুলিশ ফাঁড়িতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধাদের হামলার জবাবে নিরাপত্তা অভিযান চালানোর যে দাবি মিয়ানমার করেছিল, তা আদালতে টেকেনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দ্য হেগে অবস্থিত আইসিজে এই রায় ঘোষণা করেন।

রোহিঙ্গা নিপীড়ন: রাষ্ট্র হিসেবে দোষী সাব্যস্ত মিয়ানমার
রোহিঙ্গা

২০১৭ সালে পরিচালিত ওই সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয় এবং ৭ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। রায় পাঠের সময় আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া জানান, তথ্যপ্রমাণে মিয়ানমারের বাহিনীর হাতে প্রায় ১০ হাজার রোহিঙ্গা হত্যার বিষয়টি উঠে এসেছে। আদালতে উপস্থাপিত নির্দিষ্ট কিছু ঘটনার ক্ষেত্রে মিয়ানমার 'গণহত্যার অভিপ্রায়' নিয়েই কাজ করেছিল বলে তিনি উল্লেখ করেন।

আইসিজের প্রেসিডেন্ট বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপকভাবে যৌন সহিংসতা চালিয়েছে এবং শিশুদের ওপর চরম সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে। পাশাপাশি বিপুল সংখ্যায় বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পলায়নপর রোহিঙ্গাদের ওপরও তারা হামলা চালিয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।

আন্তর্জাতিক আইনের ইতিহাসে এই মামলায় শুধু সামরিক বাহিনী নয়, পুরো মিয়ানমার রাষ্ট্রকেই গণহত্যার জন্য দায়ী করা হয়। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত আইসিজের মূল কাজ আন্তর্জাতিক অপরাধের বিচার করা নয়, বরং রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করা। তবে মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য না হওয়ায় দেশটির কর্মকর্তাদের বিরুদ্ধে সেখানে মামলা করার সুযোগ ছিল না। নির্যাতনের বিচার চাওয়ার অন্য কোনো কার্যকর পথ না থাকায় পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়াকে আইসিজে বেছে নিতে হয়।

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সমর্থনে ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া এই মামলাটি দায়ের করে। রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টার অভিযোগ এনে গাম্বিয়া আবেদন জানায়, আদালত যেন মিয়ানমারকে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেন, রোহিঙ্গাদের লক্ষ্য করে চালানো যেকোনো অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দেন এবং গণহত্যার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করেন। সরাসরি ক্ষতিগ্রস্ত না হয়েও অন্য একটি রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক সনদ লঙ্ঘনের এই মামলা ছিল ব্যতিক্রমী পদক্ষেপ। গণহত্যা সনদের প্রতি সব রাষ্ট্রের দায়বদ্ধতা এবং এটি কার্যকর রাখার বিষয়ে সবার স্বার্থ রয়েছে বলে গাম্বিয়া যুক্তি দেয়। মিয়ানমার এ যুক্তির বিরোধিতা করলেও আইসিজে গাম্বিয়ার মামলা করার অধিকার রয়েছে বলে রায় দেন।

এর আগে ২০১৮ সালে শত শত মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান প্রকৃত নিরাপত্তাঝুঁকির তুলনায় 'মাত্রাতিরিক্ত' ছিল। ওই প্রতিবেদনে রাখাইনে গণহত্যা এবং অন্যান্য এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের তদন্তের সুপারিশ করা হয়। তবে মিয়ানমার প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। এর মধ্যে ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারের বিস্তৃত শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়ে আছে। সংঘাত, মানবিক সহায়তা কমে যাওয়া এবং ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রার কারণে এই জনগোষ্ঠীর বহু মানুষ এখনো বাস্তুচ্যুত ও অরক্ষিত অবস্থায় দিন কাটাচ্ছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.