ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত ইউরোপের নেতারা
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইউরোপের নেতারা। তবে এ আলোচনার আগে ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি এবং ইউরোপের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন তাঁরা। জার্মানির রাজধানী বার্লিনে ইউক্রেনের মিত্রদেশগুলোর জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর সম্মেলনে গতকাল বৃহস্পতিবার এ অবস্থান তুলে ধরেন ইউরোপীয় নেতারা।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেন, আলোচনার বিষয়ে ইউরোপের অবস্থান স্পষ্ট, ধারাবাহিক ও ঐক্যবদ্ধ। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেন, রাশিয়ার সর্বোচ্চ দাবিগুলো বাস্তবসম্মত নয়। তবে ইউরোপের নিরাপত্তা নিয়ে মস্কোর সঙ্গে গুরুতর আলোচনায় বসতে তাঁরা প্রস্তুত।
সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার বলেন, ইউরোপকে পাশে নিয়েই রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চান ট্রাম্প। তাঁর দাবি, শেনজেংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বিশ্বাস করেন, শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
এর আগে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর শেনজেনে পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পরে বার্লিন সম্মেলনে অংশ নেওয়া নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি।
শেনজেনেয়ে সংবাদ সম্মেলনে পুতিন বলেন, শান্তি আলোচনায় ইউরোপের অংশগ্রহণের বিরোধী নয় রাশিয়া। তবে আলোচনায় ইউরোপ কী ভূমিকা রাখবে, তা জানতে চায় মস্কো। এ জন্য কূটনৈতিক চ্যানেলে ইউরোপীয় নেতাদের মস্কোয় আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি।
পুতিন বলেন, ইউরোপের নিরাপত্তাসংক্রান্ত বিষয় নিয়ে ইউরোপীয়দের ছাড়া আলোচনা অর্থহীন। তবে ইউক্রেনের সঙ্গে আলোচনার কাঠামো কী হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
কুশনারের দাবি, আলোচনায় ইউরোপের অংশগ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতদের অবস্থানের প্রতি রাশিয়া আস্থা দেখিয়েছে। একই সঙ্গে ন্যাটোর পাঁচ নম্বর অনুচ্ছেদের আদলে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়েও মস্কো এখন অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছে। ওই অনুচ্ছেদ অনুযায়ী, জোটের কোনো সদস্য আক্রান্ত হলে অন্য সদস্যরা তার প্রতিরক্ষায় এগিয়ে আসে।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, পুতিন এখন পর্যন্ত প্রতিটি শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ইউক্রেন দীর্ঘদিন ধরে ন্যাটোর যৌথ প্রতিরক্ষাব্যবস্থার সমতুল্য নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে আসছে। অন্যদিকে ইউক্রেনের ন্যাটো সদস্যপদের বিরোধিতা করে আসছে রাশিয়া।
মের্ৎস বলেন, ইউরোপ রাশিয়ার সঙ্গে নিরাপত্তা নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে তার আগে ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি হতে হবে। ইউরোপ ও ইউক্রেনের জন্য গ্রহণযোগ্য শর্ত থাকলেই এ আলোচনা এগোতে পারে।
বৃহৎ শক্তিগুলোর মধ্যে ইউরোপকে প্রভাববলয়ে ভাগ করার প্রচেষ্টারও বিরোধিতা করেন তিনি। ১৯৪৫ সালের ইয়াল্টা চুক্তির প্রসঙ্গ টেনে মের্ৎস বলেন, ‘ইয়াল্টা কাঠামো শান্তি বয়ে আনবে না।’ তাঁর মতে, যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে, ইউরোপকে ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
এদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ট্রাম্পের সমালোচনা করে বলেন, পুতিন তাঁদের বন্ধু নন, কখনো হবেনও না। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ইউক্রেনের জন্য প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহে মিত্রদেশগুলোকে সর্বোচ্চ চেষ্টা চালানোর আহ্বান জানান।
এদিকে শান্তি আলোচনায় ইউরোপের অংশগ্রহণ নিয়ে মস্কোর অবস্থান পুরোপুরি স্পষ্ট নয়। পুতিনের সহযোগী ইউরি উশাকভ বলেছেন, আলোচনার কাঠামো সম্প্রসারণের আগে আরও কয়েক দফা আলোচনা প্রয়োজন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধ বন্ধের আলোচনা চললেও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রুশ হামলা অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার কিয়েভের একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় একজন নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার দূতাবাস এবং সেন্ট ভলোদিমির ক্যাথেড্রাল।
অন্যদিকে ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার জবাব আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। তিনি দাবি করেছেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছা রাশিয়ার নেই এবং মস্কো আপস করতে প্রস্তুত। তবে কিয়েভ ও ইউরোপীয় মিত্রদের অভিযোগ, ইউক্রেনের প্রতিরোধ ভাঙতে দেশটির বিদ্যুৎ ও পানির অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.