ষষ্ঠ থেকে দ্বাদশের শতভাগ ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত
দেশের ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণির সব ছাত্রীকে শতভাগ উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে এই অর্থ সরাসরি শিক্ষার্থী অথবা নির্ধারিত অভিভাবকের ব্যাংক, এজেন্ট বা মোবাইল হিসাবে পাঠানো হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক গত ১৮ নভেম্বর এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেন। নির্দেশনায় উল্লেখ করা হয়, সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রীদের জন্য সর্বজনীনভাবে ১০০ শতাংশ উপবৃত্তি চালু করা হবে। পাশাপাশি ছাত্রদের জন্য আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলমান থাকবে।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে যেসব ছাত্রীর নাম আগে থেকেই রয়েছে বা যারা বর্তমানে অর্থ পাচ্ছে, তাদের নতুন হিসাব খোলার প্রয়োজন নেই। তবে নতুনদের ক্ষেত্রে হিসাব খুলতে হবে। নির্দেশনায় অভিভাবক হিসেবে বাবা অথবা মাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাদের অবর্তমানে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা অথবা নানি অভিভাবক হতে পারবেন। বাবা অথবা মায়ের নামে কোনো তফশিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে আগে থেকে অনলাইন হিসাব থাকলে কিংবা নতুন করে খুললে, তার মাধ্যমে অর্থ নেওয়া যাবে। এক্ষেত্রে আবেদনপত্রে তাকে অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে।
বাবা ও মা জীবিত না থাকলে বিকল্প অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে শিক্ষার্থীর নামে তফশিলি বা এজেন্ট ব্যাংকিংয়ে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে, বাবা বা মায়ের মধ্যে কেউ জীবিত থাকলেই কেবল এই মাধ্যম ব্যবহার করা যাবে। অভিভাবক হিসেবে যার নাম দেওয়া হবে, তার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন এবং ওই একই নামে মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। অনলাইনে কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) ফরম পূরণ করে জমা দিতে হবে। এই নিয়মের ব্যতিক্রম হলে জিটুপি ব্যবস্থায় অর্থ পাঠানো সম্ভব হবে না।
কোনো শিক্ষার্থীর বাবা-মা এবং উল্লিখিত বিকল্প অভিভাবকদের কেউ না থাকলে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় কোনো ব্যক্তিকে অভিভাবক হিসেবে উল্লেখ করে প্রত্যয়নপত্র দেবেন। তথ্য অন্তর্ভুক্তির সময় ওই প্রত্যয়নপত্র এইচএসপি-এমআইএসে আপলোড করতে হবে। এমন শিক্ষার্থীরা কেবল নিজেদের নামে তফশিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে পারবে। স্কুল ব্যাংকিং হিসাব শিক্ষার্থীর নামেই পরিচালিত হবে। তবে বয়স ১৮ বছর পূর্ণ হলে হিসাবটি স্থগিত হয়ে যায়। তখন শিক্ষার্থীকে নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে হিসাবটি হালনাগাদ করতে হবে।
নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এই কর্মসূচিতে যুক্ত হওয়ার জন্য সাধারণ বা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমতি এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ইআইআইএন নম্বর থাকতে হবে। এজন্য উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন করতে হবে। প্রয়োজনীয় ফরম প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। এইচএসপি-এমআইএস সফটওয়্যারে প্রথমবারের মতো প্রবেশের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা কর্মকর্তাদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশন ব্যবহার করে নতুন পাসওয়ার্ড তৈরি এবং অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।
উপবৃত্তি বিষয়ক যেকোনো সমস্যায় উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. ই-মেইলে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বিষয়টি জানানো এবং পুরো কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এই নির্দেশনার বাস্তবায়নকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.