সেন্টমার্টিন থেকে ফিরলেন ৩৫০ জন, আটকা দেড় হাজার
সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রায় ৩৫০ জন নয়টি সার্ভিস ট্রলারে করে নিরাপদে টেকনাফে ফিরেছেন। তবে সাগর উত্তাল ও বৈরী আবহাওয়ার কারণে এখনও দ্বীপটিতে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়ে আছেন। জরুরি প্রয়োজন ও নিজস্ব উদ্যোগে ফিরতে চাওয়া ব্যক্তিদের নিয়ে ট্রলারগুলো ২১ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে সেন্টমার্টিন জেটি ঘাট ত্যাগ করে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, দ্বীপে এখনও উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক আটকা থাকলেও তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। চিকিৎসাসহ জরুরি প্রয়োজন এবং স্বেচ্ছায় ফিরতে আগ্রহীদের অনুরোধের ভিত্তিতে নয়টি সার্ভিস ট্রলারের ব্যবস্থা করা হয়।
সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারির পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিনসহ কয়েকটি নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে। এই স্থগিতাদেশের কারণে বাকি পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এর আগে ১৮ নভেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে চড়ে পর্যটকরা সেন্টমার্টিনে যান। এরপরই আবহাওয়া প্রতিকূল হয়ে ওঠে এবং সাগর উত্তাল হওয়ায় কক্সবাজার-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।
চট্টগ্রাম কার্যালয় থেকে জারি করা এক আবহাওয়া সতর্কবার্তায় বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ সংশ্লিষ্ট নৌপথের মালিক ও মাস্টারদের আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। এই নির্দেশনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম-চর গজারিয়া, কুমিরা-গুপ্তছড়া, বাঁশখালী-কুতুবদিয়া, পেকুয়া-কুতুবদিয়া, কক্সবাজার-মহেশখালী, টেকনাফ-সেন্টমার্টিন এবং নোয়াখালী-হাতিয়াসহ বেশ কয়েকটি নৌরুটে পর্যটকবাহী বোটসহ সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
দ্বীপে আটকে থাকা পর্যটকদের দুর্ভোগ কমাতে হোটেল মালিকরা কিছু পদক্ষেপ নিয়েছেন। বেশ কয়েকটি হোটেল কক্ষ ভাড়ায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে এবং কিছু হোটেল বিনামূল্যে থাকার সুবিধা দিচ্ছে। একই সঙ্গে অসুস্থ পর্যটকদের নিরাপদে টেকনাফে পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা হবে। নৌযান চলাচলের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত যাত্রীদের নিরাপত্তার ওপর ভিত্তি করেই নেওয়া হবে।
দ্বীপে ভ্রমণের উদ্দেশ্যে অনেক পর্যটক সেন্টমার্টিন জেটিতে জড়ো হলেও আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত প্রশাসন তাদের যাওয়ার অনুমতি দিচ্ছে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আলোচনা করছে।
বিআইডব্লিউটিএ সূত্রে প্রকাশ, আবহাওয়া অনুকূলে থাকলে পরদিন থেকে নৌযান চলাচল শুরু হতে পারে। তবে সব পর্যটক কখন নাগাদ নিরাপদে ফিরতে পারবেন তা এখনও নিশ্চিত নয়। দ্বীপে আটকে থাকা পর্যটক, স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনরা আবহাওয়া পরিস্থিতির উন্নতির অপেক্ষায় রয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.