লুহানস্কে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৬
রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা লুহানস্ক অঞ্চলের ইউবিলেনয়ে এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় ছয়জন নিহত হয়েছেন। শনিবার অঞ্চলটির রুশ সমর্থিত কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। রাতের আঁধারে একটি আবাসিক ভবনে চালানো হামলায় ভবনটি ধসে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে।

রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে দেওয়া এক বিবৃতিতে লুহানস্কে মস্কো নিযুক্ত প্রধান লিওনিদ পাসেচনিক জানান, উদ্ধারকর্মীরা অনুসন্ধান অভিযান শেষ করার পর নিহতের হালনাগাদ সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এই জনপদের আবাসিক ভবনে হামলার ফলে ছয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে উদ্ধার হওয়া আট বছর বয়সী পলিনার মা এবং তার দুই প্রাপ্তবয়স্ক ভাই রয়েছে।’ আহতদের কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন এবং অন্যরা বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
এই হামলার ঘটনাটি ২০ নভেম্বর রাতে ঘটে। রুশ প্রতিবেদন অনুযায়ী, হামলায় ১৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি দোতলা অ্যাপার্টমেন্ট ভবনের ছাদ ও মেঝে ধসে পড়েছে। সেখানে উদ্ধার অভিযান একদিনেরও বেশি সময় ধরে চলেছিল।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে জানান, মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে রাশিয়ার হামলায় দুজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম ক্রিভি রিহ প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান ওলেকসান্দর ভিলকুলের বরাতে জানিয়েছে, ২০ নভেম্বর সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে একটি রেস্তোরাঁর পার্কিং এলাকায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। পরবর্তীতে উদ্ধারকাজ শুরু হলে সেখানে জেটচালিত শাহেদ ড্রোন দিয়ে আরও তিনটি হামলা চালানো হয়।
জেলেনস্কি আরও জানান, খারকিভ, দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, রিভনে ও চেরনিহিভ অঞ্চল এবং মাইকোলাইভ ও জাপোরিঝিয়া শহরেও হামলা চালানো হয়েছে। এ ছাড়া সুমি অঞ্চলের একটি রেলওয়ে স্টেশনেও আঘাত হানা হয়।
পৃথকভাবে ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানায়, বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। এর মধ্যে পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে ১০ জন এবং মধ্য-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্কে রাতের হামলায় পাঁচজন আহত হন। উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাইতোমির অঞ্চলে গোলাবর্ষণে দুজন আহত হয়েছেন। এ ছাড়া সকালে কিয়েভে হামলায় একজন এবং পশ্চিমাঞ্চলীয় রিভনে অঞ্চলে একজন আহত হন।
ইউবিলেনয়ের হামলার বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে যুদ্ধ চলমান থাকায় উভয় পক্ষের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.