ইরানের সঙ্গে ‘স্থায়ী’ চুক্তির প্রত্যয় ট্রাম্পের
ইরানের সঙ্গে একটি ‘স্থায়ী’ চুক্তি করার প্রত্যয় ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট যাতে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে না পারেন, তিনি সেই লক্ষ্যেই কাজ করছেন। শনিবার ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই পরিকল্পনার কথা জানান।

ট্রাম্প জানান, অতীতে চুক্তি মেনে চলার ক্ষেত্রে ইরানের বারবার ব্যর্থ হওয়ার অভিজ্ঞতাই তার এমন কঠোর অবস্থানের কারণ। তিনি বলেন, ‘আমরা একটি চুক্তি করি এবং তারা পরের দিনই তা ভেঙে ফেলে।’ আগামী বছরগুলোতে হোয়াইট হাউসে যিনিই দায়িত্ব পালন করুন না কেন, নতুন যেকোনো চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে অবশ্যই বিরত রাখতে হবে বলে তিনি যুক্তি তুলে ধরেন।
ভবিষ্যতের কোনো প্রশাসন যেন নীতি পরিবর্তন করে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে না পারে, সে বিষয়ে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এমন ব্যবস্থা করছি যাতে চার বছর, ১৫ বছর বা ২০ বছর পর কোনো অযোগ্য প্রেসিডেন্ট এলেও কোনো সুযোগ না থাকে; আমি একটি স্থায়ী চুক্তি করতে চাই।’
ওয়াশিংটন তেহরানের শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে—এমন আলোচনার বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি উল্লেখ করেন, তার প্রশাসন ইতোমধ্যে ধারাবাহিকভাবে ইরানের একাধিক নেতৃত্বের মুখোমুখি হয়েছে। ট্রাম্প বলেন, ‘আমরা এখন তৃতীয় দলের সঙ্গে কাজ করছি, তাই আপনারা এটিকে চূড়ান্ত শাসনব্যবস্থা পরিবর্তন বলতে পারেন।’ ইরানের বর্তমান নেতৃত্ব ‘সম্ভবত তুলনামূলক বেশি যুক্তিবাদী’, তবে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া এখনও বেশ কঠিন বলে মন্তব্য করেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.