আপনি পড়ছেন

বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যার তালিকায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে, যেখানে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে আসবে পাকিস্তান। একই সঙ্গে ভারত দ্বিতীয় অবস্থানে পৌঁছাবে এবং শীর্ষ ১০টি দেশের তালিকায় আফ্রিকার চারটি দেশ জায়গা করে নেবে। পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত ধর্মভিত্তিক জনসংখ্যার এক পূর্বাভাসে এই তথ্য উঠে এসেছে।

ইন্দোনেশিয়াকে টপকে শীর্ষ মুসলিম দেশ হবে পাকিস্তান
World population

আগামী ২০৩৫ সালের মধ্যে বিশ্বে খ্রিষ্টানদের ছাড়িয়ে ইসলাম অনুসারীর দিক থেকে সবচেয়ে বড় ধর্মে পরিণত হবে। পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত ৫০ বছরে মুসলিমদের সংখ্যা ৮০ শতাংশ বাড়তে পারে। এই সময়ে অনুসারীর সংখ্যা ২০২ কোটি থেকে বেড়ে ৩৬৪ কোটিতে পৌঁছাবে। পাশাপাশি খ্রিষ্টানদের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ২৯৬ কোটিতে দাঁড়াবে, যা ২০২০ সালে ২২৭ কোটি ছিল। খ্রিষ্টানদের এই বৃদ্ধি মূলত বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে।

২০২০ সালের হিসাবে বিশ্বে সবচেয়ে বেশি ২৩ কোটি ৯০ লাখ মুসলিমের বসবাস ছিল ইন্দোনেশিয়ায়। তবে ২০৭০ সালের মধ্যে পাকিস্তানে মুসলিমদের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৪৬ কোটি ১০ লাখ হবে। ইন্দোনেশিয়ায় এই সংখ্যা ১৫ শতাংশ বাড়লেও তারা চতুর্থ স্থানে নেমে যাবে। অন্যদিকে, ভারতে মুসলিমদের সংখ্যা ২১ কোটি ৩০ লাখ থেকে বেড়ে ৩৩ কোটি ৪০ লাখ হবে, যার মাধ্যমে দেশটি তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে আসবে। নাইজেরিয়া পঞ্চম থেকে তৃতীয় স্থানে আসবে এবং সেখানে মুসলিমদের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ২৮ কোটি ২০ লাখে পৌঁছাবে।

২০৭০ সালে শীর্ষ ১০ মুসলিম দেশের তালিকায় থাকা আফ্রিকার চারটি দেশ হলো নাইজেরিয়া, মিশর, ইথিওপিয়া ও সুদান। নতুন করে এই তালিকায় ইথিওপিয়া ও আফগানিস্তান যুক্ত হবে এবং বাদ পড়বে ইরান ও আলজেরিয়া। সুদানে মুসলিমদের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ১১ কোটি ৬০ লাখে দাঁড়াবে, যা তুরস্ককেও ছাড়িয়ে যাবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৫৩টি দেশে অনুসারীদের সংখ্যা ১২০ কোটি বাড়বে, যা বিশ্বের মোট মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ৭৪ শতাংশ।

হিন্দু ও ইহুদিদের সংখ্যা বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে ধীরগতিতে বাড়বে। অন্যদিকে, বৌদ্ধ ধর্মাবলম্বী এবং কোনো ধর্মে বিশ্বাসী নন, এমন মানুষের সংখ্যা কমবে। গবেষকরা উল্লেখ করেছেন, ধর্মীয় গোষ্ঠীর আকার পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে জনসংখ্যাতাত্ত্বিক কারণ। ধর্ম পরিবর্তনের প্রভাব থাকলেও জন্ম ও মৃত্যুর হিসাব থেকেই মূল পরিবর্তন আসে। পিউ রিসার্চের গবেষণায় জনগোষ্ঠীর বয়সকাঠামো, জন্মহার, মৃত্যুহার, ধর্ম বদল ও অভিবাসন—এই পাঁচটি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।

গবেষণার তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের সন্তান জন্মদানের গড় হার ৩ দশমিক ১ এবং খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৫। অন্যান্য ধর্মাবলম্বী ও ধর্মীয় পরিচয়হীন নারীদের হার ১ দশমিক ৬। কোনো জনগোষ্ঠীর মানুষের সংখ্যা স্থিতিশীল রাখতে নারীদের গড়ে ২ দশমিক ১টি সন্তান প্রয়োজন হয়। জন্ম ও মৃত্যুর হিসাব অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা ১৬০ কোটি ও খ্রিষ্টানদের ৭৯ কোটি ২০ লাখ বাড়বে।

২০১টি দেশ ও অঞ্চলের ওপর ভিত্তি করে তৈরি এই পূর্বাভাসে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অর্থনৈতিক পরিস্থিতির কারণে এই চিত্র বদলাতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.