ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা
ব্যাংক ব্যবস্থাপনায় অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে মন্ত্রী, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের অযোগ্য ঘোষণার প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি পরিচালকদের মেয়াদ কমানো এবং পরিচালনা পর্ষদে পারিবারিক আধিপত্য খর্ব করার লক্ষ্যে ব্যাংক কোম্পানি আইনে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের সুপারিশের আলোকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই সংশোধনী খসড়া প্রস্তুত করেছে। অর্থমন্ত্রীর অনুমোদনের পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এটি শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। ব্যাংক খাতের সাম্প্রতিক অনিয়ম এবং বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানের অবস্থার অবনতির প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রস্তাবিত খসড়ায় ব্যাংকের পরিচালকদের দায়িত্ব পালনের মেয়াদ বর্তমান ১২ বছর থেকে কমিয়ে সর্বোচ্চ ছয় বছর নির্ধারণ করা হয়েছে। টানা ছয় বছর দায়িত্ব পালনের পর কাউকে পুনরায় একই পদে নিয়োগ পেতে হলে তিন বছরের 'কুলিং-অফ' বা বাধ্যতামূলক বিরতিতে থাকতে হবে। এর আগে ২০১৮ সালের সংশোধনীতে পরিচালকদের মেয়াদ ছয় বছর থেকে বাড়িয়ে নয় বছর এবং ২০২৩ সালে তা ১২ বছর করা হয়েছিল।
ব্যাংকের মালিকানায় নির্দিষ্ট পরিবারের নিয়ন্ত্রণ কমাতে প্রস্তাবিত আইনে একই পরিবারের সদস্য থেকে পরিচালকের সংখ্যা তিনজনের বদলে দুজনে নামিয়ে আনার কথা বলা হয়েছে। এছাড়া একই পরিবারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান বা কোম্পানি থেকে মনোনীত পরিচালকের সংখ্যা সর্বোচ্চ দুজনের জায়গায় একজনে নামিয়ে আনা হবে। তবে পর্ষদের সর্বোচ্চ সদস্যসংখ্যা আগের মতোই ২০ জন রাখা হয়েছে।
নতুন নিয়মে স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম সংখ্যা বাড়ানোর প্রস্তাব রয়েছে। ২০ সদস্যের পর্ষদে তিনজনের পরিবর্তে অন্তত চারজন এবং ২০ জনের কম সদস্যের পর্ষদে দুজনের বদলে কমপক্ষে তিনজন স্বতন্ত্র পরিচালক রাখা বাধ্যতামূলক করা হবে। স্বতন্ত্র পরিচালকের সংজ্ঞায় কড়াকড়ি আরোপ করে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির আগের তিন বছর ব্যাংক বা ব্যাংক-সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো স্বার্থ থাকতে পারবে না এবং বর্তমান বা ভবিষ্যতেও কোনো স্বার্থ জড়ানো যাবে না।
খসড়ায় নতুন '১৭ক' ধারা যুক্ত করার প্রস্তাব রয়েছে। এই ধারার অধীনে কোনো পরিচালককে পর্ষদ সভায় অনুপস্থিতির জন্য টানা তিন মাসের বেশি ছুটি দেওয়া যাবে না এবং বছরে কেবল একবারই এমন ছুটি মঞ্জুর করা হবে। অন্যদিকে বিদ্যমান আইনের '১৪ক(১)' ধারায় কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা পরিবারের ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার অধিগ্রহণের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, তাতে পরিবর্তন আসছে। ব্যাংকিং খাতের স্বার্থে দেশি-বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ ব্যাংককে এই ১০ শতাংশের সীমা শিথিলের ক্ষমতা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় শর্ত, যোগ্যতা ও উপযুক্ততা নির্ধারণ করবে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে অন্তর্বর্তী সরকারের সময় প্রকাশিত প্রাথমিক খসড়ার সঙ্গে সর্বশেষ এই খসড়ার কিছু পার্থক্য রয়েছে। আগের খসড়ায় পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা সর্বোচ্চ ১৫ জনে সীমাবদ্ধ রাখা এবং তাদের অর্ধেককে স্বতন্ত্র পরিচালক করার প্রস্তাব রাখা হয়েছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.