পুলিশের সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ অনুমোদন
মাঠপর্যায়ে জনবল সংকট নিরসন এবং আইনি সেবার মান দ্রুততর করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ। পুলিশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে সাধারণ মানুষ আরও সহজে আইনি সেবা পাবে।

গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতির পর রাজস্ব খাতে অস্থায়ীভাবে এই পদগুলো তৈরি করা হলো। আদেশে উল্লেখ করা হয়েছে, নতুন পদগুলোর ব্যয়ভার পুলিশ বাজেটের নির্ধারিত খাত থেকে মেটানো হবে। নিয়োগ প্রক্রিয়ায় জনপ্রশাসন ও অর্থ বিভাগের সব শর্ত এবং বিদ্যমান বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।
নতুন অনুমোদিত ৪ হাজার এসআই পদ জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডের অন্তর্ভুক্ত। এই পদের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ১৭তম গ্রেডে ১০ হাজার কনস্টেবল পদ সৃজন করা হয়েছে, যাদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। কনস্টেবল পদে আবেদনের জন্য এসএসসি বা সমমান পাসের পাশাপাশি শারীরিক সক্ষমতার শর্ত রাখা হয়েছে। উভয় পদের নিয়োগ কার্যক্রম ১৯৪৩ সালের ‘পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট’ অনুযায়ী সম্পন্ন হবে। পাশাপাশি কনস্টেবল নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা নির্দেশনা মানতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথির তথ্য অনুযায়ী, ৪ হাজার এসআই পদ সৃজনের ক্ষেত্রে গত ৩ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দেয়। পরবর্তীতে ৫ ও ৮ অক্টোবর অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখা এবং ৫ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা থেকে অনুমোদন পাওয়া যায়। ১০ হাজার কনস্টেবল পদের ক্ষেত্রেও একই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সম্মতি নেওয়া হয়েছে।
বর্তমানে কনস্টেবল নিয়োগের একটি প্রক্রিয়া চলমান। গত ৯ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে শুরু হওয়া এই কার্যক্রমে ৩০ অক্টোবর পর্যন্ত ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে। পূর্বের শূন্য থাকা ২ হাজার পদের সঙ্গে নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্য থেকে ৪ হাজার পদ যুক্ত করে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে চলমান প্রক্রিয়ায়। বাকি ৬ হাজার পদ পরবর্তীতে নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করা হবে। পাশাপাশি নতুন সৃজিত ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এই নিয়োগের বিজ্ঞপ্তি বা পরীক্ষার সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতে কনস্টেবল ও এসআইরা সরাসরি কাজ করেন। অপরাধ তদন্ত থেকে শুরু করে আসামি গ্রেপ্তার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ভূমিকা প্রধান। সংশ্লিষ্টদের মতে, নতুন এই ১৪ হাজার পদে নিয়োগ সম্পন্ন হলে মাঠপর্যায়ে পুলিশের জনবল সংকট দূর হবে। এর ফলে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষ আরও দ্রুত পুলিশি সেবা পাবে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.