আপনি পড়ছেন

বিশ্বজুড়ে অন্যান্য আন্তর্জাতিক সংকট থাকা সত্ত্বেও অবরুদ্ধ গাজার মানবিক বিপর্যয়কে স্থায়ীভাবে বৈশ্বিক মনোযোগের কেন্দ্রে রাখছে তুরস্ক। তুরস্কের সম্প্রচারমাধ্যম টিজিআরটি হাবেরকে শনিবার দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

হাকান ফিদান: বিশ্বমঞ্চে গাজা সংকট ভুলতে দেবে না তুরস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

ফিদান বলেন, ‘যেকোনো বক্তব্য, উদ্যোগ এবং প্রতিটি আন্তর্জাতিক মঞ্চেই আমরা গাজা সংকট তুলে ধরেছি এবং একে কোনোভাবেই বিস্মৃত হতে দেব না।’

তিনি উল্লেখ করেন, ইরান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চল সংশ্লিষ্ট নানা সংকট আন্তর্জাতিক গণমাধ্যমে প্রাধান্য পেলেও ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডকে বৈশ্বিক মনোযোগ থেকে হারিয়ে যেতে দেবে না আঙ্কারা।

গাজার বাস্তব পরিস্থিতি তুলে ধরে ফিদান জানান, শান্তি চুক্তির কিছু ধারার কারণে গণহত্যার সক্রিয় পর্যায় বন্ধ হয়েছে। তবে এখনো সেখানে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। একই সঙ্গে সেখানে প্রবেশ করা সীমিত পরিমাণের খাদ্য জরুরি চাহিদা মেটাতে পারছে না।

তিনি বলেন, ‘অন্তত খাদ্য ভেতরে প্রবেশ করছে, তবে শুধু খাদ্যই যথেষ্ট নয়।’ সাম্প্রতিক বন্যার কারণে সেখানকার মানবিক সংকট আরও তীব্র হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নির্দেশে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (আফাদ), তুর্কি রেড ক্রিসেন্ট (কিজিলায়) এবং কূটনীতিকরা গাজায় সহায়তার কনটেইনার পাঠানোর কাজ করেছেন।

ফিদান জানান, ইসরায়েল এসব ধাতব কনটেইনার আটকে দিয়েছে। তাদের দাবি, এগুলো দিয়ে হামাস অস্ত্র তৈরি করতে পারে। এছাড়া তারা সিমেন্ট, লোহা ও ইস্পাত প্রবেশেও বিধিনিষেধ দিয়েছে। ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা কাপড়ের তাঁবুর ভেতরে থেকে বন্যা, ঝড় ও ঠান্ডার মুখোমুখি হতে বাধ্য হচ্ছেন।

ভারী বৃষ্টির কারণে গাজার অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলো প্লাবিত হয়েছে। ফলে বাস্তুচ্যুত পরিবারগুলো তীব্র ঠান্ডার কবলে পড়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর জানিয়েছে, বন্যায় দুই লাখেরও বেশি ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, প্রায় সাড়ে নয় লাখ বাস্তুচ্যুত মানুষ বন্যাপ্রবণ এলাকায় বসবাস করছেন।

প্রতিবেশী সিরিয়ার বিষয়ে ফিদান বলেন, দেশটিতে ব্যাপক অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক ধ্বংসের কারণে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার প্রক্রিয়া কিছুটা ধীর হলেও তা ধারাবাহিকভাবে এগোচ্ছে। অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শরণার্থীদের প্রত্যাবাসন সহজ করা অত্যন্ত জরুরি।

কয়েক দশক ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর থেকে বর্তমান প্রশাসন দেশটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে কাজ করছে।

সিরিয়ার দায়িত্বশীল আন্তর্জাতিক আচরণের প্রশংসা করে তিনি জানান, সন্ত্রাস বা আগ্রাসন রপ্তানির বিরোধিতায় দামেস্কের অঙ্গীকার আঙ্কারার অবস্থানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে আঙ্কারার ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ উদ্যোগ এবং সিরিয়ার স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত এসডিএফ সন্ত্রাসী গোষ্ঠী সংক্রান্ত বিষয়টিও ইতিবাচক ফলাফলের দিকে এগিয়েছে, যা উভয় পক্ষের জন্যই লাভজনক।

তৎকালীন এসডিএফ কমান্ডার মাজলুম আবদি ২৫ আগস্ট এই গোষ্ঠী বিলুপ্ত ঘোষণা করেন এবং সিরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তাদের পূর্ণ অন্তর্ভুক্তির কথা জানান।

সিরিয়া নিয়ে ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে ফিদান বলেন, ‘সমস্যা হলো ইসরায়েল তার মৌলিক আঞ্চলিক উদ্দেশ্য সিরিয়াতেও প্রয়োগ করছে। ইসরায়েল শক্তিশালী কোনো প্রতিবেশী দেখতে চায় না। তারা প্রতিবেশীদের সমস্যা এবং বিভাজনের মধ্যে দেখতে চায়।’

আঞ্চলিক সংকট ও বিভিন্ন প্রক্সি গোষ্ঠীর আড়ালে ইসরায়েল বছরের পর বছর ধরে লুকিয়ে রয়েছে বলে অভিযোগ করেন তিনি। ফিদান বলেন, ইসরায়েল নিজের লক্ষ্য অর্জনে বহু বছর ধরে ‘আমেরিকান শক্তিকে বুলডোজার হিসেবে ব্যবহার করেছে... এখন থেকে পুরো অঞ্চল এটি জানে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.