আপনি পড়ছেন

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। সংঘাতের আশঙ্কায় বাজার ও দোকানপাট বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বেড়ায় বিএনপি ও নিষিদ্ধ আওয়ামী লীগ মুখোমুখি, জনমনে আতঙ্ক
ছবি - সংগৃহীত

রোববার সকাল থেকে পৌরসভার সম্ভপুর ও পায়না মহল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা জড়ো হন। অন্যদিকে পাশের হাতিগাড়া এলাকায় অবস্থান নেন বিএনপির নেতা-কর্মীরা। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে পুলিশ মাঝখানে সতর্ক অবস্থান নিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ডাকবাংলা বাজারের বেশির ভাগ দোকান বন্ধ রয়েছে। বেড়া পৌর বাজারে কয়েকটি দোকান খুললেও মানুষের উপস্থিতি খুবই কম।

টানা তিন দিন ধরে চলা সংঘর্ষের জেরে শনিবার রাতে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, তাকে রাজশাহী রিজার্ভ রেঞ্জে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে। নতুন ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে নতুন ওসি গোলাম মোস্তফা জানান, সকাল থেকে তিনি পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন। কিছু এলাকায় লোকজন জড়ো হলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে এবং আর অবনতি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

গত বৃহস্পতিবার থেকে বেড়া পৌর এলাকার বিভিন্ন মহল্লায় দুই পক্ষের মধ্যে এই উত্তেজনা শুরু হয়। ওই দিন সম্ভপুর ও পায়না মহল্লার নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে থানার সামনে অবস্থান নেন। তখন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। একই দিনে বৃশালিখা মহল্লায় সংঘর্ষের সময় কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে সাবেক ডেপুটি স্পিকার ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িও রয়েছে। পরদিন শুক্রবারও সম্ভপুর, পায়না এবং হাতিগাড়া মহল্লায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।

শনিবার সকাল থেকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ এবং স্থানীয় বিএনপি নেতারা একটি বৈঠক করেন। বৈঠকে সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতারা।

বৈঠক শেষে তৎকালীন ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় গেলে স্থানীয়রা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জানান। এ সময় ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করে তার ক্যামেরা ভাঙচুর করা হয়। এর পরপরই বৃশালিখা মহল্লায় শামসুল হক টুকুর বাড়ির সামনে নতুন করে সংঘর্ষ শুরু হয়ে আশপাশের মহল্লায় ছড়িয়ে পড়ে। সন্ধ্যা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শনিবারের এই সংঘর্ষে হাতিগাড়া মহল্লার এক কিশোরসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.