আপনি পড়ছেন

তৈরি পোশাক খাতে শ্রম অসন্তোষের জেরে ৩১৭টি কারখানায় সরাসরি ৫ হাজার ১৩৬ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। নভেম্বরের প্রথম ১৮ দিনের পরিস্থিতির ওপর ভিত্তি করে  রবিবার এক বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান প্রকাশ করেছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। একই সময়ে উৎপাদন ব্যাহত হওয়ায় বাংলাদেশ থেকে অন্য দেশে চলে গেছে প্রায় ৩ হাজার ৯৬ কোটি টাকার সমপরিমাণ ক্রয়াদেশ।

শ্রম অসন্তোষে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা
পোশাক শ্রমিক

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১৭টি কারখানার উৎপাদন স্থগিত থাকা ও কাঠামোগত ক্ষতি মিলিয়ে সরাসরি আর্থিক লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারে। এর পাশাপাশি অন্য দেশে স্থানান্তরিত হওয়া ক্রয়াদেশের অর্থমূল্য প্রায় ২৫৪ মিলিয়ন ডলার। সরাসরি এই ক্ষতির বাইরেও নির্ধারিত সময়ে পণ্য জাহাজিকরণ করতে না পারায় অধিকাংশ ক্রয়াদেশ এখন ঝুঁকির মুখে রয়েছে। রপ্তানি আদেশ ধরে রাখতে উদ্যোক্তাদের এখন ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানো (এয়ার শিপমেন্ট) এবং বড় অঙ্কের মূল্যছাড় দেওয়ার মতো আর্থিক বোঝা বহন করতে হচ্ছে, যা এই ক্ষতির হিসাবে যুক্ত করা হয়নি।

বিজিএমইএর তথ্যানুযায়ী, ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গত অক্টোবর থেকে শ্রমিকরা মাঠে নামেন এবং চলতি মাসের শুরু থেকে তা কারখানাগুলোতে ছড়িয়ে পড়ে। ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতির সার্বিক তথ্য জানতে সদস্য কারখানাগুলোতে চিঠি পাঠিয়েছিল সংগঠনটি। সেই জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার প্রাথমিক তথ্যের ওপর ভিত্তি করে এই বিবরণ তৈরি করা হয়েছে।

সংগঠনটি উল্লেখ করেছে, জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। তাদের হিসাবে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। এছাড়া ১৮ নভেম্বরের পরও শিল্পাঞ্চলগুলোতে অস্থিতিশীল পরিবেশ বিদ্যমান থাকায় সামগ্রিক ক্ষতির মোট পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে সংগঠনটি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.