আপনি পড়ছেন

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি পলাতক আসামিকে হাজিরে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রবিবার এ আদেশ দিয়ে আগামী ৭ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

আওয়ামী লীগের ৬ নেতা কারাগারে, মির্জা আজমকে নিয়ে বিজ্ঞপ্তির নির্দেশ
মির্জা আজম

গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো ছয় আসামি হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। সকালে পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলেও অসুস্থতার কারণে ফারুক খানকে আনা হয়নি।

শুনানিতে প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান জানান, মামলার অপর আসামি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খুঁজেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সন্ধান না পাওয়ায় ট্রাইব্যুনালে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেওয়া হয়। এই প্রেক্ষাপটে তাকে আদালতে হাজির করতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানান প্রসিকিউটর। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে গত ২ নভেম্বর এই সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। গত ৫ নভেম্বর ট্রাইব্যুনাল তা আমলে নেন এবং ছয়জনকে হাজির করাসহ মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

প্রসিকিউশনের অভিযোগে উল্লেখ রয়েছে, ২০২৪ সালের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এসব আসামির ভূমিকা ছিল। তারা ১৪ দলীয় জোটের বৈঠকে অংশ নিয়ে আন্দোলন দমন, কারফিউ জারি ও হত্যাযজ্ঞের পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। দেশজুড়ে পরিচালিত এই দমনপীড়নের জন্য সাত আসামির বিরুদ্ধেই সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ আনা হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.