আপনি পড়ছেন

অধিকৃত পূর্ব জেরুজালেমের কয়েকটি এলাকার ফিলিস্তিনিদের নিজ বাড়িতে প্রবেশের অনুমতিপত্র বাতিল করেছে ইসরায়েল। একই সাথে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা নতুন করে সহিংস হামলা ও যানবাহনে অগ্নিসংযোগ চালিয়েছে। রবিবার ফিলিস্তিনের স্থানীয় প্রশাসন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ দাবি করেছে।

পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার বাতিল করল ইসরায়েল
অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ

জেরুজালেম গভর্নরেট এক বিবৃতিতে জানায়, অধিকৃত পূর্ব জেরুজালেমের নবি স্যামুয়েল ও বেইত ইকসা গ্রাম এবং খালায়লেহ এলাকার বেশ কয়েকজন ফিলিস্তিনির প্রবেশ অনুমতি বাতিল করেছে দখলদার কর্তৃপক্ষ। এর ফলে তারা নিজ বসতবাড়িতে ফিরতে পারছেন না। বিবৃতিতে বলা হয়, ‘ফিলিস্তিনিদের চলাচল নিয়ন্ত্রণ করতে দখলদার কর্তৃপক্ষ এই অনুমতিপত্র বা পারমিট ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কার বাড়িতে প্রবেশের অধিকার থাকবে আর কার থাকবে না, তা নির্ধারণ করতেই অনুমতিপত্র বাতিল বা নবায়ন না করার এই নীতি নেওয়া হয়েছে।’

গভর্নরেট আরও উল্লেখ করে, বিচ্ছিন্নকরণ দেয়াল ও সামরিক তল্লাশিচৌকি দিয়ে ঘেরা এই তিনটি এলাকাকে অবরুদ্ধ করার ধারাবাহিক নীতির অংশ হিসেবেই ইসরায়েল এ পদক্ষেপ নিয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে ইসরায়েল এই অঞ্চলগুলোকে তথাকথিত ‘ঘর্ষণ অঞ্চল’ হিসেবে ঘোষণা করে এবং সেখানকার বাসিন্দাদের জন্য এক বছর মেয়াদি বিশেষ অনুমতিপত্র নেওয়ার বাধ্যবাধকতা জারি করে। এর ফলে ফিলিস্তিনিদের নিজ বাসস্থানে ফেরার অধিকারও পুরোপুরি ইসরায়েলি অনুমোদনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এর আগে ২০২৫ সালের এপ্রিলে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল এক প্রস্তাবে পূর্ব জেরুজালেমে বসতি সম্প্রসারণ, বাড়িঘর উচ্ছেদ এবং ফিলিস্তিনিদের আবাসন অনুমতি বাতিলসহ সব ধরনের বেআইনি পদক্ষেপ বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছিল।

এদিকে রবিবার ভোরে পশ্চিম তীরের বেশ কয়েকটি ফিলিস্তিনি গ্রামে তাণ্ডব চালিয়েছে বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা ফিলিস্তিনিদের অন্তত ১২টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এবং বাড়িঘরের দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে রেখেছে। মন্ত্রণালয় এই ঘটনাকে নিরীহ বেসামরিক নাগরিক ও তাদের সম্পদের ওপর ‘নতুন অপরাধমূলক হামলা’ হিসেবে আখ্যায়িত করেছে। একই সঙ্গে একে অধিকৃত অঞ্চলজুড়ে সংঘটিত পরিকল্পিত সহিংসতার অংশ হিসেবে উল্লেখ করে ইসরায়েলি সরকারকে এর সম্পূর্ণ দায় নেওয়ার আহ্বান জানিয়েছে।

সহিংসতা রোধে এবং ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিন। একই সঙ্গে অবৈধ বসতি ব্যবস্থার সাথে যুক্ত ব্যক্তি, উসকানিদাতা এবং সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়। বর্তমানে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ১৫৬টি অবৈধ বসতি এবং ৩৬০টি আউটপোস্টে প্রায় সাড়ে সাত লাখ ইহুদি বসতি স্থাপনকারী বাস করছে। ফিলিস্তিনের ‘কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন’-এর তথ্য অনুযায়ী, শুধু অক্টোবর মাসেই ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর ৩ হাজার ১৩৩টি সহিংস আক্রমণ চালিয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.