আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কেন্দ্রস্থলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে।

শিকাগোয় বেগম খালেদা জিয়ার নামে সড়ক
শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়ক

গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা ও রাজনৈতিক অবদানকে সম্মান জানিয়ে সড়কটির নতুন নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’। স্থানীয় সময় রোববার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নামফলক উন্মোচন করা হয়। এর আগে শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির নামকরণের এই প্রস্তাব অনুমোদন করে।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের তথ্য প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, গত ২৩ সেপ্টেম্বর শিকাগো সিটি কাউন্সিলে সড়কটির নামকরণের প্রস্তাব উত্থাপন করেছিলেন অল্ডারম্যান গিলবার্ট ভিগেস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে দীর্ঘ ভূমিকা এবং তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে শিকাগো সিটি কাউন্সিল এই স্বীকৃতি দিলো। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে একাধিকবার পাঁচটি করে আসনে বিপুল ভোটের ব্যবধানে তার বিজয়ী হওয়ার বিষয়টিও নামকরণের প্রস্তাবে উল্লেখ করা হয়। শিকাগোর স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে সঙ্গে নিয়ে এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করেন কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এবং শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস। এছাড়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদসহ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাহ মোসাদ্দেক মিন্টু, জসীমউদ্দীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ, ফরহাদ আহমেদ, কাউন্টি শেরিফের প্রতিনিধি সালমান আফতাব, শাহ মোশাররফ ও ডা. মনজুরুল হক।

সড়কটি শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ারের পাশেই অবস্থিত। একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ১১০ তলাবিশিষ্ট এই ভবনের কাঠামোগত নকশা করেছিলেন বিশ্বখ্যাত বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান (এফ আর খান)। এর আগে ২০১৪ সালে শিকাগো শহরের অপর একটি সড়কের নামকরণ করা হয়েছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে, যার নাম ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.