আপনি পড়ছেন

বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের জ্বালানি খাতে প্রস্তাবিত প্রকল্পগুলোর কাজ অবিলম্বে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিদেশি বিনিয়োগ সহজ করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
তারেক রহমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাত করেন। ছবি: সংগৃহীত

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এসব তথ্য জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে তাদের বিনিয়োগ পরিকল্পনার বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে। তারা জানায়, দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ী এলাকাটিও একটি পূর্ণাঙ্গ জ্বালানি কেন্দ্র বা এনার্জি হাব হয়ে ওঠার জোরালো সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী তাদের উপস্থাপনা পর্যবেক্ষণ করে দেশের জ্বালানি খাতে এই বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। তিনি উল্লেখ করেন, সরকার বিদেশি বিনিয়োগের পথ সুগম ও কার্যকর করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সার্বিক সরকারি সহযোগিতা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তৎপর হওয়ার তাগিদ দেন। অন্যদিকে প্রতিনিধিদল বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে জানায়, তারা এ দেশের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে অত্যন্ত আগ্রহী।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। এছাড়া বিদেশি প্রতিনিধিদলের পক্ষে ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা কিউনইয়ল সংসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.