সাবেক প্রধানমন্ত্রীদের মন্তব্য ওড়ালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক জোরদার করার পদক্ষেপে সাবেক প্রধানমন্ত্রীদের তোলা সমালোচনায় কোনো পাত্তা দেবেন না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ব্রেক্সিট বিতর্ক পুনরায় না তোলার আহ্বান জানিয়ে দেওয়া সাবেক নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার তিনি এই অবস্থান স্পষ্ট করেন। একই সঙ্গে তিনি সমালোচনাকারী সাবেক প্রধানমন্ত্রীদের ‘অতীতে আটকে থাকা’ ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করেন।

সম্প্রচারমাধ্যমগুলোকে বার্নহ্যাম জানান, তিনি সাবেক এই প্রধানমন্ত্রীদের কথায় কোনো ধরনের কান দেওয়ার প্রয়োজন দেখছেন না। তিনি বলেন, যুক্তরাজ্যকে একটি ‘বাজে ব্রেক্সিট চুক্তি’র মুখে ঠেলে দেওয়া হয়েছিল। এর ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে।
এর আগে বার্নহ্যাম ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে সম্মত হওয়ার পর যুক্তরাজ্যের সাবেক ছয়জন প্রধানমন্ত্রী নতুন করে ব্রেক্সিট বিরোধ তৈরি না করার বিষয়ে সতর্কবার্তা দেন। এই ছয় নেতা হলেন টনি ব্লেয়ার, ডেভিড ক্যামেরন, থেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস এবং ঋষি সুনাক। তবে তাদের এই হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় বার্নহ্যাম বলেন, ‘তারা অতীতে আটকে আছেন। কারণ তারা নিজেদের করা বাজে চুক্তির বাস্তবতার মুখোমুখি হতে পারছেন না।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও জানান, তিনি দেশকে একটি ‘আরও আশাব্যঞ্জক ভবিষ্যতের’ দিকে এগিয়ে নিয়ে যেতে চান। আর এটি ইইউর সঙ্গে একটি ‘ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক’ গড়ে তোলার মাধ্যমেই অর্জন করা সম্ভব।
এক দশক আগে অনুষ্ঠিত গণভোটে ইইউ ছাড়ার সিদ্ধান্তের বিষয়ে ব্রিটিশ জনগণ নিজেদের অবস্থান পরিবর্তন করেছে কি না—এমন সন্দেহের বিষয়ে বার্নহ্যাম স্পষ্ট করেন, ইইউর সঙ্গে নতুন এই চুক্তির অর্থ জোটে পুনরায় যোগ দেওয়া নয়। এই বিষয়টি আলোচনার টেবিলেও নেই। বরং এটি তাদের সঙ্গে একটি ‘আরও ভালো ও বাস্তবসম্মত কার্যকরী সম্পর্ক’ গড়ে তোলার প্রয়াস। তিনি বলেন, ‘আমরা যদি প্রবৃদ্ধি বাড়ানোর জন্য কোনো উদ্যোগ নিতে পারি, তবে তা কেন করব না?’
এর আগে শুক্রবার যুক্তরাজ্য ও ইইউ একটি ব্রেক্সিট-পরবর্তী পুনর্মূল্যায়ন চুক্তিতে সম্মত হয়। বাণিজ্য বাধা হ্রাস এবং অর্থনৈতিক, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।
চুক্তির উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে খাদ্য বাণিজ্যের ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা শিথিল করা, কার্বন বাজারের সংযোগ স্থাপন এবং তরুণদের সহজে যাতায়াতের জন্য বিশেষ স্কিম চালু করা। এর পাশাপাশি কিছু ক্ষেত্রে যুক্তরাজ্যকে ইইউর নিয়মকানুনের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় বজায় রাখতে হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.