আপনি পড়ছেন

ভূমি অফিসে সশরীরে না গিয়েই ঘরে বসে নামজারি, কর পরিশোধ ও খতিয়ানের তথ্যসহ যাবতীয় সেবা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। দেশের ৬১টি জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের মাধ্যমে এই নাগরিক সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভূমি অফিসে না গিয়েই মিলবে সব সেবা
ভূমি মন্ত্রণালয়ের লোগো

এই কার্যক্রম বাস্তবায়নে রাজধানীর একটি হোটেলে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে প্রকল্পের পরিচালক ও যুগ্মসচিব মো. পারভেজ হাসান বিপিএএ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে নির্ভুল ডিজিটাল রেকর্ডের বিকল্প নেই। এই অংশীদারত্বের ফলে ভূমিসংক্রান্ত বিরোধ হ্রাস পাবে, অনিয়ম বন্ধ হবে এবং ভোগান্তি ছাড়াই সেবা পাওয়া সম্ভব হবে।

ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, দক্ষ ও নির্ভরযোগ্য ভূমিসেবায় নির্ভুল রেকর্ড হলো মূল ভিত্তি। তথ্যে ত্রুটি থাকলে সেবাও ত্রুটিপূর্ণ হয়। তাই শতভাগ নির্ভুল ডিজিটাল রেকর্ড প্রস্তুত করাই সরকারের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, সঠিক ডিজিটাল ভূমি তথ্য ছাড়া আধুনিক সেবাব্যবস্থা টেকসই হতে পারে না। মাঠপর্যায়ের রেকর্ড যত নির্ভুল হবে, নাগরিক দুর্ভোগ তত লাঘব হবে এবং রাজস্ব আদায়ে স্বচ্ছতা তৈরি হবে।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস উল্লেখ করেন, উন্নত ভূমি ব্যবস্থার মাধ্যমে নাগরিকেরা সহজে সেবা পান এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বিনিয়োগ বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার অনুকূল পরিবেশ পায়। ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে প্রযুক্তি ও কারিগরি দক্ষতা বিনিময় করে একটি বিশ্বাসযোগ্য ব্যবস্থা গড়ে তুলতে তারা কাজ করছেন।

অনুষ্ঠানে প্রকল্পের সার্বিক বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন ইউএনডিপির সিনিয়র ন্যাশনাল কনসালট্যান্ট মো. আতিকুল হক। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান।

ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ এই কার্যক্রম ২০২৫ সালে প্রাক্‌-পাইলট হিসেবে শুরু হয়েছিল। পরবর্তীতে আটটি জেলায় পাইলট প্রকল্প পরিচালিত হয় এবং দ্বিতীয় ধাপে তা ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সম্প্রসারিত হয়। এ পর্যন্ত ১১টি জেলার ৩৩৪টি ইউনিয়ন ভূমি অফিসের প্রায় ১ কোটি ৩৩ লাখ হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড ডিজিটাল করা সম্পন্ন হয়েছে।

নতুন এই চুক্তির মাধ্যমে অবশিষ্ট ৬১টি জেলায় কার্যক্রম ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে শুধু রেকর্ড ডিজিটালাইজেশনই নয়, বিদ্যমান তথ্যের অসংগতিও চিহ্নিত করা হচ্ছে, যা সংশোধন প্রক্রিয়াকে গতিশীল করবে। নির্ভুলতা নিশ্চিত করতে তথ্যের বহুস্তরে যাচাই, মাঠপর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ ও ডিজিটাল মান নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর থাকবে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয় হওয়ার পাশাপাশি বিশেষ করে নারী, প্রবাসী, প্রতিবন্ধী ব্যক্তি ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সেবা প্রাপ্তি সহজ হবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.