আপনি পড়ছেন

কলম্বিয়ার ভিয়াভিসেনসিও শহরে মেতা বিভাগীয় সরকারি সদর দপ্তরের কাছে একটি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে বেশ কয়েক ডজন মানুষ আহত হয়েছেন এবং আশপাশের বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে।

কলম্বিয়ায় সরকারি ভবনের কাছে গাড়ি বোমা বিস্ফোরণ
ঘটনাস্থলে সতর্ক এক নিরাপত্তাকর্মী

শহরের সেন্ট্রাল পার্কে অবস্থিত সরকারি কমপ্লেক্সে সোমবার রাতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় মূল ভবনসহ আশপাশের বহু স্থাপনার সম্মুখভাগ ধসে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এই হামলায় সরকারি ভবনে কর্মরত পাঁচজন নিরাপত্তা প্রহরীসহ কয়েক ডজন মানুষ আহত হন। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

প্রেসিডেন্ট আবেলর্দো দে লা এস্প্রিয়েয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই হামলার তীব্র নিন্দা জানান। সেখানে তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

তিনি লেখেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, ভিয়াভিসেনসিওতে সংঘটিত এই সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর নেই।’ একই সঙ্গে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে বলেও তিনি সতর্ক করেন।

এর আগের এক পোস্টে দে লা এস্প্রিয়েয়া জানান, মেতা সরকারি সদর দপ্তরের ওপর হামলায় বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। তার প্রশাসনকে ভয় দেখানোর উদ্দেশ্যে মাদক পাচারকারী গোষ্ঠীগুলো এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, ‘এই সরকারের অধীনে নার্কো-সন্ত্রাসবাদের সঙ্গে কোনো সংলাপ হবে না।’ একই সাথে নিরাপত্তা বাহিনীর পূর্ণ সক্ষমতা কাজে লাগিয়ে হামলাকারীদের বিচারের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় সংবাদপত্র এল এসপেকতাদোর জানায়, গভর্নর রাফায়েলা কর্তেস সেনা ও পুলিশ বাহিনীর সঙ্গে জরুরি নিরাপত্তা পদক্ষেপের সমন্বয় করছেন।

তিনি বলেন, ‘আমাদের অগ্রাধিকার হলো পরবর্তী হামলা প্রতিরোধ করা, মানুষের জীবন রক্ষা করা এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা।’ এর জবাবে সরকারের প্রতিক্রিয়া ‘দৃঢ়, তাৎক্ষণিক ও চূড়ান্ত’ হবে বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশ জানিয়েছে, দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তারা সব ধরনের অভিযান, তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করেছে।

এদিকে বেসামরিক নাগরিকদের ওপর এ ধরনের হামলার নিন্দা জানিয়েছে দেশটির ন্যায়পাল কার্যালয় (ওমবুডসম্যান অফিস)। শহরাঞ্চলে বিস্ফোরকের ব্যবহার সাধারণ মানুষের জন্য গুরুতর হুমকি বলে সতর্ক করে তারা নাগরিকদের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.