মিয়ানমারের শীর্ষ পাঁচ জেনারেলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর বেসামরিক জনগণের ওপর নৃশংসতার দায়ে মিয়ানমারের পাঁচ শীর্ষ সেনা কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। ‘মিয়ানমার নিষেধাজ্ঞা বিধিমালা ২০২১’-এর অধীনে কার্যকর হওয়া এই ব্যবস্থার আওতায় দেশটির বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ সেনা কমান্ডের বর্তমান ও সাবেক শীর্ষ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ইস্টার্ন মিলিটারি কমান্ডের দায়িত্বপ্রাপ্ত মেজর জেনারেল মায়ো মিন তুন। শান ও কায়াহ অঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর দমন-পীড়ন চালানো এবং নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাধারণ মানুষের ওপর নিপীড়নে জান্তাকে সরাসরি সহযোগিতার দায়ে নর্দার্ন কমান্ডের সাবেক প্রধান ও লাওসে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল মিয়াত থেত উ-কেও এই তালিকায় রাখা হয়েছে।
রাখাইন অঞ্চলে দায়িত্ব পালন করা সেনা কর্মকর্তাদের কর্মকাণ্ডকেও জবাবদিহিতার আওতায় এনেছে ব্রিটিশ প্রশাসন। জনবসতিপূর্ণ এলাকা ও চিকিৎসা অবকাঠামোয় বিমান হামলা চালানোর দায়ে রাখাইনের ওয়েস্টার্ন কমান্ডের বর্তমান প্রধান মেজর জেনারেল কিয়াও সোয়ে এবং ম্রাউক-উ জেনারেল হাসপাতালে বিমান হামলার জন্য সাবেক কমান্ডার মেজর জেনারেল কিয়াও সোয়ার উ-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তালিকায় থাকা অন্য শীর্ষ সামরিক কর্মকর্তা হলেন মায়ো হ্তুত হ্লাইং।
জান্তা প্রশাসনের ওপর চাপ বাড়াতে দেশটিতে যুদ্ধবিমানের জ্বালানি রপ্তানি ও সরবরাহ পুরোপুরি নিষিদ্ধ করতে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। এছাড়া রাখাইনে অবস্থানরত সাড়ে তিন লাখ রোহিঙ্গা ও অন্যান্য জনগোষ্ঠীর মানবিক সহায়তায় অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড বরাদ্দ দিয়েছে যুক্তরাজ্য।
গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ ও ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে দেওয়া হয়েছে আরও ৩০ লাখ পাউন্ডের বিশেষ তহবিল। সামরিক অ্যাটাশেকে বহিষ্কারের পর এবার বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলার প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশ সরকার।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.