২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) চ্যাম্পিয়ন হিসেবে সেনেগালকে পুনর্বহাল করার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছে রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশন (এফআরএমএফ)। সুইজারল্যান্ডভিত্তিক ক্রীড়া সালিশি আদালতের (সিএএস) দেওয়া ওই রায়ের বিরুদ্ধে তারা এ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। মঙ্গলবার মরক্কোর ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এই ঘোষণা দেয়।

সেনেগালকে চ্যাম্পিয়ন ঘোষণা: আইনি লড়াইয়ে নামছে মরক্কো
মরক্কো জাতীয় ফুটবল দল

এক বিবৃতিতে মরক্কোর ফেডারেশন অভিযোগ তোলে, সিএএসের জার্মান সালিশকারী উলরিখ হাস রায় ঘোষণার ৪৮ ঘণ্টা আগে সেনেগাল ফুটবল ফেডারেশনের (এফএসএফ) সভাপতি আবদুলায়ে ফলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এই ঘটনার কারণে সালিশ প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে মরক্কো।

আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) পক্ষ থেকে মরক্কোকে শিরোপা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সেনেগালের করা আপিলের শুনানিতে অংশ নেওয়া তিন সদস্যের সিএএস প্যানেলে হাস অন্যতম সালিশকারী ছিলেন। ফরাসি সম্প্রচারমাধ্যম আরএমসি স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, ওই ফোনালাপের অভিযোগ তুলে মঙ্গলবার দিনের শুরুতে রায়ের ঘোষণা স্থগিত করার আবেদন জানিয়েছিল মরক্কো। তবে সেনেগাল ফুটবল ফেডারেশনের ঘনিষ্ঠ সূত্রগুলো এমন কোনো ফোনালাপের কথা অস্বীকার করেছে।

রেফারির অনুমতি ছাড়া খেলোয়াড়দের মাঠ ত্যাগ এবং এর ফলে তৈরি হওয়া শাস্তিমূলক পরিণতির বিষয়ে ফিফা ও আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) সাম্প্রতিক নীতিমালা সিএএসের রায়ে বিবেচনায় নেওয়া হয়নি বলেও সমালোচনা করে মরক্কোর ফেডারেশন।

এর আগে মঙ্গলবার সিএএস সর্বসম্মতভাবে সেনেগালের আপিল বহাল রাখে। ফলে ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত বিতর্কিত ফাইনালের পর মরক্কোকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করে সিএএফের দেওয়া সিদ্ধান্তটি বাতিল হয়ে যায়। সিএএসের নতুন এই আদেশের মাধ্যমে অতিরিক্ত সময়ের খেলায় সেনেগালের মূল ১-০ গোলের জয় পুনর্বহাল করা হয়েছে। আদালত পর্যবেক্ষণে জানায়, যোগ করা সময়ে পেনাল্টির প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়দের সাময়িক মাঠ ত্যাগের পর খেলা পুনরায় শুরু করার একক এখতিয়ার কেবল ম্যাচ রেফারির ছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.