পাকিস্তানের প্রথম নভোচারী নিয়ে চীনের মহাকাশ অভিযান
পাকিস্তানের প্রথম নভোচারীকে সঙ্গে নিয়ে তিন সদস্যের মানববাহী একটি মহাকাশ মিশন সফলভাবে উৎক্ষেপণ করেছে চীন। এই অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানি যুদ্ধবিমান পাইলট মুহাম্মদ জিশান আলী পৃথিবীর কক্ষপথে পৌঁছানো প্রথম পাকিস্তানি নভোচারী এবং চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি নাগরিক হিসেবে ইতিহাস গড়েছেন।

বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ২১ মিনিটে (০০২১ জিএমটি) উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘লং মার্চ-২এফ’ রকেটের মাধ্যমে ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানটি যাত্রা শুরু করে। চায়না ম্যানড স্পেস এজেন্সির (সিএমএসএ) তথ্য অনুযায়ী, উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। সংস্থাটি এই অভিযানকে ‘সম্পূর্ণ সফল’ ঘোষণা করেছে এবং নভোচারীরা সবাই সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছে।
৪০ বছর বয়সী জিশান আলী এই মিশনে পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযানে তার সঙ্গে রয়েছেন চীনা কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই। জিশান আলী কক্ষপথের স্টেশনে প্রায় এক সপ্তাহ অবস্থান করবেন এবং সেখানে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। পরবর্তীতে ‘শেনঝৌ-২৩’ মহাকাশযানে চড়ে তিনি পৃথিবীতে ফিরে আসবেন। মিশন চলাকালীন পুরো দল প্রায় ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।
চীন ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় মহাকাশ সহযোগিতা চুক্তির অংশ হিসেবে এই যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। ওই চুক্তির আওতায় জিশান আলী এবং অপর সম্ভাব্য নভোচারী খুররম দাউদ চীনে সাত মাসের নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করেন। সেখান থেকে চূড়ান্তভাবে আলীকে এই মিশনের জন্য মনোনীত করা হয়।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে বাণিজ্যিক সংস্থা ‘ভার্জিন গ্যালাকটিক’-এর ফ্লাইটে পাকিস্তানি অভিযাত্রী নামিরা সালিম সাবঅরবিটাল মহাকাশ ভ্রমণ করেছিলেন। তবে মুহাম্মদ জিশান আলীই প্রথম পাকিস্তানি নাগরিক হিসেবে আনুষ্ঠানিকভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করলেন।
চীন ২০২২ সালের নভেম্বরে নিজস্ব তিয়াংগং মহাকাশ স্টেশনের মূল তিন-মডিউলের কাঠামো নির্মাণের কাজ সম্পন্ন করেছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.