আপনি পড়ছেন

বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দুটি বেসরকারি সংগঠনের দেওয়া যৌথ বিবৃতি প্রত্যাখ্যান করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। সংগঠনটি দাবি করেছে, এই বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অসত্য তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

ডা. শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলিয়ার দুই সংগঠনের বিবৃতি প্রত্যাখ্যান করল জাতীয় বিপ্লবী পরিষদ
ডা. শফিকুর রহমান

বুধবার এক বিবৃতিতে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান এই প্রতিক্রিয়া জানান। সম্প্রতি অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশন এবং অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন যৌথভাবে বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে ওই বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে জাতীয় বিপ্লবী পরিষদের পক্ষ থেকে বলা হয়, ডা. শফিকুর রহমান নিপীড়িত মানুষের অধিকার এবং ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে কোনো দেশীয় বা আন্তর্জাতিক আইন ভঙ্গ করেননি। বাংলাদেশ কখনো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ দেশের আইন অনুযায়ী সম্পূর্ণ বৈধ।

খোমেনী ইহসান জানান, অস্ট্রেলিয়ার সংগঠন দুটির অভিযোগের সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বক্তব্যের মিল রয়েছে। এই মিলের কারণে সংগঠনগুলোর সঙ্গে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর যোগসূত্র আছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই বিদেশি কোনো বেসরকারি সংগঠনের এ দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলার আইনগত কোনো এখতিয়ার নেই।

পরিস্থিতি বিবেচনায় অস্ট্রেলিয়া সরকারের কাছে তিনটি দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। দাবিগুলোর মধ্যে রয়েছে—সংগঠন দুটির প্রচারণাকে সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করা, বিদেশি বিরোধীদলীয় নেতার সফরকালে এমন প্রচারণায় সরকারের সমর্থন নেই তা স্পষ্ট করা এবং সংগঠনগুলোর তথ্যের উৎস ও অর্থায়ন খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত করা।

বিবৃতির শেষে খোমেনী ইহসান স্পষ্ট করেন, তাদের এই প্রতিবাদ কেবল নির্দিষ্ট দুটি সংগঠনের অবস্থানের বিরুদ্ধে, কোনো সাধারণ ইহুদি বা হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। তারা সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল। একই সঙ্গে ধর্মীয় সম্প্রদায়গুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.