বিদ্যুৎ খাতের দুই প্রকল্পে ব্যয় হবে সাড়ে ১৩ হাজার কোটি টাকা
বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন ব্যবস্থার সক্ষমতা বাড়াতে ১৩ হাজার ৫৮০ কোটি টাকার দুটি প্রকল্পে অনুমোদন দিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পগুলো অনুমোদন পায়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও জ্বালানি ও সঞ্চালন ব্যবস্থার অভাবে গ্রাহকরা সুফল পাননি। নতুন প্রকল্পের মাধ্যমে উৎপাদন সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিতরণ ও সঞ্চালন লাইন গড়ে তোলা হবে।
প্রকল্প দুটির আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) অধীনে ঢাকার পার্শ্ববর্তী ১৩টি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন করা হবে। এতে মোট ২ হাজার ৬৮১ এমভিএ বিতরণ সক্ষমতা বাড়বে। এ জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) থেকে প্রায় ৮ হাজার ৯৪৪ কোটি টাকা ঋণ নেওয়া হবে।
ঢাকার পার্শ্ববর্তী ১৩টি সমিতির জন্য ৪ হাজার ৬০১ কোটি টাকা এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি সমিতির জন্য ৮ হাজার ৯৭৯ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। ঢাকার আশপাশের এলাকায় ৫২টি নতুন উপকেন্দ্র নির্মাণ ও ৪ হাজার ২০০ কিলোমিটার বিদ্যুৎ লাইন উন্নয়ন করা হবে। অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ৯০টি নতুন উপকেন্দ্র নির্মাণ, ২৩ হাজার ৪৩৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন উন্নয়ন এবং ছয়টি সুইচিং স্টেশন স্থাপন করা হবে।
একনেক সভায় এদিন মোট ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য খাতের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। আটটি বিভাগীয় শহরে ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে ১ হাজার ৯৯৯ কোটি ২২ লাখ টাকা ব্যয় বাড়ানো হয়েছে। এছাড়া ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং অবকাঠামো নির্মাণ প্রকল্পে ৫৫৫ কোটি ৮৮ লাখ টাকা ব্যয় বৃদ্ধি করা হয়েছে।
প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি উল্লেখ করেন, দেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ ক্যানসারে আক্রান্ত হন। বিভাগীয় পর্যায়ে উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে হাসপাতালগুলোর শয্যাসংখ্যা ও আধুনিক সরঞ্জাম বাড়ানো হচ্ছে। এছাড়া সভায় সমাজকল্যাণ, স্থানীয় সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রামীণ অবকাঠামো ও পানি নিষ্কাশন প্রকল্প অনুমোদন পেয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.