প্যারালাইজড হওয়ার আশঙ্কা, সিএমএইচে চিকিৎসা নিতে চান পলক
কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যাওয়ার শারীরিক জটিলতায় উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আবেদন করেছেন সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ও ঝুঁকি নিয়ে সংশয় প্রকাশ করে তিনি এই আবেদন করেন। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি এই আবেদন উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী পলকের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় বুধবার তাকে আদালতে হাজির করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ পাহারায় তাকে আদালতে তোলা হয়। আদালতে উপস্থিত হয়ে পলক তার আইনজীবীকে জানান, দীর্ঘ সময় কারাবন্দি থাকার ফলে তিনি বর্তমানে বিভিন্ন রোগে ভুগছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্যারালাইজড হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণকে ঝুঁকিপূর্ণ মনে করছেন পলক। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি সিএমএইচে চিকিৎসার জন্য আদালতের কাছে আবেদন করেন। আদালতের নির্দেশের পর পুলিশ পাহারায় তাকে আদালত থেকে বের করে সরাসরি প্রিজনভ্যানে করে কারাগারে পাঠানো হয়।
এদিকে, হোসেন হত্যা মামলায় অন্য আসামিদের আদালতে হাজির না করায় এদিন সাক্ষ্যগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়নি। আদালতে আইনজীবীর সঙ্গে আলাপকালে পলক হোসেন হত্যা মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাক্ষীদের জেরার প্রস্তুতি নিতে নির্দেশনা দেন। দ্রুত সময়ের মধ্যে সাক্ষীদের জেরা শেষ করার তাগিদও দেন তিনি। ২০২৪ সালের ১৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পলককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র, দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধসহ একাধিক মামলা চলমান রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.