দুর্নীতির অভিযোগে রুশ গভর্নরকে বরখাস্ত করলেন পুতিন
একটি বড় দুর্নীতির তদন্তের জেরে রাশিয়ার মুরমানস্ক অঞ্চলের গভর্নর আন্দ্রে চিবিসকে পদ থেকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার চিবিসকে বরখাস্ত সংক্রান্ত একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রি রাশিয়ার সরকারি আইনি তথ্য পোর্টালে প্রকাশ করা হয়।

রাশিয়ার নর্দার্ন ফ্লিটের সদর দফতর হিসেবে পরিচিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই কৌশলগত অঞ্চলের গভর্নর হিসেবে ২০১৯ সাল থেকে দায়িত্ব পালন করে আসছিলেন আন্দ্রে চিবিস। মস্কোতে সোমবার তাকে আটকের পর বুধবার সকালে মেসচানস্কি আদালত তাকে দুই মাসের জন্য প্রাক-বিচার আটকাদেশ দেয়। এরপরই পুতিনের এই বরখাস্তের আদেশ আসে।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরিনা ভল্ক সোমবার জানান, ‘একটি চক্রের’ সঙ্গে জড়িত থাকার অভিযোগ সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে চিবিসকে সন্দেহ করা হচ্ছে। তার বিরুদ্ধে আঞ্চলিক নির্মাণ মন্ত্রণালয়ের বাজেট থেকে ৩ কোটি ৯০ লাখ রুবলের (প্রায় ৪ লাখ ৭২ হাজার ৫৮৮ মার্কিন ডলার) বেশি অর্থ এবং আঞ্চলিক পরিবহন মন্ত্রণালয় থেকে ১০০ কোটি রুবলেরও (প্রায় ১ কোটি ২১ লাখ মার্কিন ডলার) বেশি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
রুশ বার্তা সংস্থা তাসকে মুরমানস্কের আঞ্চলিক সরকার জানিয়েছে, পদটি শূন্য হওয়ার পর আঞ্চলিক উপ-গভর্নরকে ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আন্দ্রে চিবিসের আইনজীবী সাংবাদিকদের জানান, গভর্নর নিজেকে নির্দোষ দাবি করেছেন। আটকের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করবেন এবং আদালতের দেওয়া এই শাস্তিমূলক পদক্ষেপ লাঘবের আবেদন জানাবেন।
এদিকে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে এর বাইরে আর কিছু যোগ করার নেই।’
২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্দ্রে চিবিসই হলেন রাশিয়ার প্রথম কোনো দায়িত্বপ্রাপ্ত গভর্নর, যিনি গ্রেপ্তার হলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.