কুর্দি অঞ্চলে সেনা পাঠানোর খবর অস্বীকার ইরাকের
উত্তরাঞ্চলীয় কুর্দি অঞ্চলের দিকে সামরিক বাহিনীর সদস্যদের অগ্রসর হওয়ার খবর অস্বীকার করেছে ইরাক সরকার। তেল চোরাচালানকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার বাগদাদ ও কুর্দিস্তানের রাজধানী এরবিলের মধ্যে তীব্র বিরোধের মধ্যেই বুধবার এ তথ্য নাকচ করা হয়। দেশটির সরকার স্পষ্ট করেছে, ওই অঞ্চলের বাসিন্দাদের অধিকার রক্ষা করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।

ইরাকি বার্তা সংস্থা আইএনএর বরাতে দেশটির সরকারি মুখপাত্র হায়দার আল-আবুদি বলেন, ‘প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এই অঞ্চলের বাসিন্দাদের হুমকি দিচ্ছেন না, বরং তাদের অধিকার সুরক্ষায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ।’
এর আগে ইরাকের স্থানীয় গণমাধ্যমগুলো দাবি করে, তেল চোরাচালানে ব্যবহৃত অননুমোদিত সীমান্ত পথগুলো বন্ধ করতে কুর্দি অঞ্চলের অভিমুখে সেনা পাঠাচ্ছে বাগদাদ।
মুখপাত্র আল-আবুদি জানান, সরকার সারা দেশে তেল চোরাকারবারিদের দমন ও তাদের চক্র ভেঙে দিতে অভিযান অব্যাহত রাখবে। তিনি বলেন, ‘তেল চোরাচালানের মাধ্যমে অর্জিত অর্থ সাধারণ জনগণের কল্যাণে ব্যয় না হয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তির ব্যক্তিগত অ্যাকাউন্টে চলে যাচ্ছে।’
কুর্দি অঞ্চলের সরকারি কর্মচারীদের আশ্বস্ত করে মুখপাত্র জানান, বাগদাদের সঙ্গে বিদ্যমান বিরোধের কারণে তাদের বেতন বা সুযোগ-সুবিধায় কোনো প্রভাব পড়বে না। এ ছাড়া ২০২৭ সালের জাতীয় বাজেটে সব ইরাকি নাগরিকের অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন।
এর আগে বুধবার ভোরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী জাইদি কিরকুকসহ দেশের সব প্রদেশে সামরিক ইউনিট মোতায়েন এবং তেল চোরাচালানের পথগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
এদিকে ফেডারেল সরকার এবং কুর্দি আঞ্চলিক সরকারের (কেআরজি) মধ্যে চলমান সাংবিধানিক বিরোধ নিরসনে আগামী ১ ডিসেম্বর একটি জাতীয় সংলাপ আয়োজনের বিষয়ে একমত হয়েছে ইরাকের শীর্ষ চার রাষ্ট্রীয় কর্তৃপক্ষ। সম্প্রতি দেশটির ফেডারেল সুপ্রিম কোর্ট কুর্দি অঞ্চলের সীমান্ত নিরাপত্তা, সীমান্ত পারাপার এবং তেল ও গ্যাস খাতের ওপর বাগদাদের কর্তৃত্ব বহাল রাখার রায় দেওয়ার পরই বুধবার এই সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.