গ্রামীণ ব্যাংকে হামলায় বন্ধ ২৯ শাখা, বাংলাদেশ ব্যাংকের উদ্বেগ
সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর নিরাপত্তাজনিত কারণে প্রতিষ্ঠানটির ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রমের নিরাপত্তা ও আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন জেলায় এসব ঘটনা ঘটে। বুধবার পর্যন্ত সংগৃহীত তথ্যে দেখা যায়, ধারাবাহিক এসব হামলায় ব্যাংকটির অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অন্যান্য সম্পদের ক্ষতি হয়েছে। এতে কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সাময়িকভাবে বন্ধ থাকা শাখাগুলোর কারণে প্রান্তিক গ্রাহকেরা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা পাচ্ছেন না। বর্তমানে বোরো মৌসুমের কৃষিঋণ বিতরণ এবং ঈদুল আজহা উপলক্ষে গবাদিপশু পালন ও মোটাতাজাকরণের ঋণ কার্যক্রম চলছে। এ সময়ে সেবা বন্ধ থাকায় সংশ্লিষ্ট ঋণগ্রহীতারা সমস্যায় পড়েছেন। কেন্দ্রীয় ব্যাংক উল্লেখ করেছে, এমন স্থবিরতা গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
প্রতিষ্ঠানটির মালিকানা কাঠামোর ৯০ শতাংশ ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। বর্তমানে ব্যাংকটির ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা এবং সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে প্রতিষ্ঠানটির প্রায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে।
দেশের ৬৪ জেলার ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি সদস্যকে সেবা দিচ্ছে ব্যাংকটি। কার্যক্রম পরিচালনায় ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস, ৪০টি জোনাল অডিট অফিস এবং ৬৭৭টি নিজস্ব ভবন রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের অর্থের নিরাপত্তা এবং ঋণপ্রবাহ স্বাভাবিক রাখতে ব্যাংকিং কার্যক্রমের নিরাপদ পরিবেশ বজায় রাখা জরুরি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.