আপনি পড়ছেন

বিজয়ের মাস উদযাপনে রাজধানীতে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডিসেম্বরের প্রথম দিন ঢাকায় বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
বিএনপির লোগো

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, ১ ডিসেম্বরের এই সমাবেশের মধ্য দিয়েই দলের মাসব্যাপী কর্মসূচি শুরু হতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশে অবস্থান করে শেখ হাসিনার নির্দেশে দেশে আবারও সংঘাত ও নাশকতা সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে। দেশের বর্তমান গণতান্ত্রিক স্থিতিশীলতা নষ্ট করতে একটি মহল কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বিদেশে অবস্থান করলেও শেখ হাসিনা রক্তপাতের পথ থেকে সরে আসেননি। তার নির্দেশনায় বিভিন্ন স্থানে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক-বিমা ও চিকিৎসাকেন্দ্রে হামলা এবং অগ্নিসংযোগ করা হচ্ছে। এই ধারাবাহিকতায় সম্প্রতি বিএনপির তিনজন গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে কৃষক দলের দুজন এবং ভাঙ্গার একজন স্থানীয় নেতা রয়েছেন।

সরকারের ভূমিকা প্রসঙ্গে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচালনায় দেশ বিগত ১৭ বছরের বিচারহীনতা ও নিপীড়ন থেকে বের হয়ে গণতান্ত্রিক কাঠামোর দিকে অগ্রসর হচ্ছে। নানা উসকানির মুখেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগ না করে ধৈর্যের সঙ্গে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনছে।

রিজভী আরও বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিয়েও সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস জুলাই আন্দোলনের মূল্যায়ন করেছেন এবং নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের বিষয়ে বক্তব্য দিয়েছেন। এছাড়া ১৬ ডিসেম্বর নিয়ে ভারতের এক মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, লাখো মানুষের আত্মত্যাগে অর্জিত বাংলাদেশের সার্বভৌমত্বে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে না।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী উপস্থিত ছিলেন।

এ ছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। আরও অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন ও সদস্য সচিব এসএম জাহাঙ্গীর, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিস।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.