আপনি পড়ছেন

ফিলিস্তিনের বেইত হানুন শহর ধ্বংসের অভিযোগে দুই ইসরায়েলি সেনার বিরুদ্ধে স্পেনে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে মানবাধিকার সংস্থা হিন্দ রজব ফাউন্ডেশন। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করে। অভিযুক্ত দুই সেনা বর্তমানে স্পেনে অবস্থান করছেন।

দুই ইসরায়েলি সেনার বিরুদ্ধে স্পেনে ফৌজদারি অভিযোগ
গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাড়ি

বিবৃতিতে বলা হয়, মোশে জোসেফ ও আরি মেশি জাহাভ নামের ওই দুই ইসরায়েলি সেনা বেইত হানুন ধ্বংসযজ্ঞে সরাসরি অংশ নিয়েছিলেন। পরবর্তীতে তারা নিজেরাই সেই ধ্বংসযজ্ঞের ভিডিওচিত্র প্রকাশ করেন।

হিন্দ রজব ফাউন্ডেশন জানায়, এক মাসের মধ্যে স্পেনে এটি তাদের চতুর্থ ফৌজদারি অভিযোগ। এতে বেইত হানুন শহর ধ্বংসের দায়ে অভিযুক্ত দুই সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের নামে এই ফাউন্ডেশন গঠিত হয়। সংস্থাটি স্পেন ত্যাগের আগেই ওই দুই সেনাকে গ্রেপ্তারের জন্য স্প্যানিশ কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে। তারা উল্লেখ করে, অভিযুক্তদের মধ্যে একজন এখনও সামরিক বাহিনীতে সক্রিয় রয়েছেন এবং তিনি যেকোনো সময় গাজায় ফিরে যেতে পারেন।

ফাউন্ডেশনটি ক্ষোভ প্রকাশ করে জানায়, ‘স্পেনের বিচারকেরা প্রাথমিক তদন্ত শুরু করলেও তা এখনো কোনো কার্যকর পদক্ষেপে রূপ নেয়নি।’

সংস্থাটি স্মরণ করিয়ে দেয়, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) কার্যক্রম চলমান থাকার যুক্তি দেখিয়ে তাদের পূর্ববর্তী একটি ফৌজদারি অভিযোগ এখতিয়ারের কারণ দেখিয়ে খারিজ করে দেওয়া হয়েছিল। তবে ওই আদেশের বিরুদ্ধে ইতিমধ্যে আপিল করেছে ফাউন্ডেশন।

বিবৃতিতে বলা হয়, ‘একের পর এক মামলায় সন্দেহভাজনদের কোনো প্রকার জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার না করেই স্পেন ত্যাগ করে ইসরায়েলে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। বারবার অভিযোগ দায়ের এবং প্রাথমিক তদন্ত সত্ত্বেও স্প্যানিশ কর্তৃপক্ষ এসব সন্দেহভাজনকে জবাবদিহির আওতায় আনতে যথাসময়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।’

হিন্দ রজব ফাউন্ডেশন আরও উল্লেখ করে, ‘স্পেন সরকার প্রতিবার যখন একজন সন্দেহভাজনকে বিচারের মুখোমুখি না করে দেশে প্রবেশ ও ত্যাগের অনুমতি দেয়, তখন তারা পরবর্তী যুদ্ধাপরাধীদের কাছে এই বার্তাই পৌঁছে দেয় যে, গাজায় অভিযান পরিচালনার ফাঁকে অবকাশ কাটানোর জন্য স্পেন একটি নিরাপদ জায়গা।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.