আপনি পড়ছেন

আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন
জিয়াউল আহসান

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ২৬ নভেম্বর রাষ্ট্রপক্ষের সমাপনী যুক্তিতর্কের তৃতীয় ও শেষ দিনের শুনানি হয়। ট্রাইব্যুনাল আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৯ নভেম্বর দিন ধার্য করেছেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং চিফ প্রসিকিউটরের কার্যালয়ের ফেসবুক পেজে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত ছিলেন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান।

শুনানিতে জিয়াউল আহসানকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে আখ্যায়িত করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ‘তার অপরাধ সমুদ্রের মতো বিশাল। সে তুলনায় মৃত্যুদণ্ড কেবল এক ফোঁটা শিশির মাত্র।’

আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দাবি করে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘কোনো ব্যক্তি লাখ লাখ মানুষকে হত্যা করলেও তাকে কেবল একবারই সর্বোচ্চ শাস্তি দেওয়া সম্ভব।’ জিয়াউলের সম্পদ বাজেয়াপ্তের পাশাপাশি ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি।

প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ করে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের বক্তব্যকে পূর্ণ সমর্থন জানান। তিনিও জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড এবং তার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আর্জি জানান।

এর আগে ২২ নভেম্বর ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শেষ হয় এবং ২৪ নভেম্বর সমাপনী যুক্তি উপস্থাপন শুরু করে প্রসিকিউশন। গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউলের বিরুদ্ধে তিনটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল। এরপর চলতি বছরের ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

জিয়াউল আহসান পূর্বে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দেশের টেলিযোগাযোগ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। ২০২৪ সালের আগস্টের মাঝামাঝি আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে গ্রেপ্তার করা হয়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.