আপনি পড়ছেন

সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ঘোষণা দিয়ে মাঠে নামার চেষ্টার সময় পুলিশের ধাওয়ায় আটক হয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২০ নেতা-কর্মী। শুক্রবার বেলা দুইটার দিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এই ঘটনা ঘটে।

ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ লিখে মিছিলে নেমে আটক ২০
ছবি - সংগৃহীত

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম নগর শাখার যুগ্ম আহ্বায়ক পরিচয় দেওয়া ইসতেকবার হোসাইন বেলা ১টা ৪০ মিনিটে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘কিছুক্ষণের মধ্যে বীর চট্টলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মিছিল হবে, পারলে ঠেকাইস।’ ওই পোস্টের ঠিক ২০ মিনিট পর জুমার নামাজের শেষে সিনেমা প্যালেস এলাকায় সংগঠনটির নেতা-কর্মীরা জড়ো হন। তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া দেয়। একই সময় যুবদলের কিছু নেতা-কর্মীও সেখানে জড়ো হওয়া ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া করেন।

ধাওয়ার মুখে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে পুলিশ আশপাশের বিভিন্ন গলি ও এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে। আটক ব্যক্তিরা ছাত্রলীগের নেতা-কর্মী বলে দাবি করেছে পুলিশ। পরবর্তী সময়ে মিছিলের ঘোষণা দেওয়া ইসতেকবার হোসাইন নিজের ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের ছবিও পোস্ট করেন।

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান জানান, জুমার নামাজের পর নাশকতার আশঙ্কায় পুলিশ সদস্যরা আগে থেকেই বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন। সিনেমা প্যালেস এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে মিছিলের চেষ্টা চালালে তাঁদের ধাওয়া দিয়ে ২০ জনকে আটক করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কোতোয়ালি থানার শাহ আমানত (রহ.) মাজার এলাকা থেকে ককটেলসদৃশ বস্তুসহ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরের চান্দগাঁও থানা ছাত্রলীগের কর্মী আবদুল্লাহ আল মাইন ও পাঁচলাইশ থানা ছাত্রলীগের কর্মী আশরাফুল ইসলাম। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পাশের ওই মাজারে তাঁরা নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছিলেন বলে উল্লেখ করেছে পুলিশ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.