আইসিসিকে মার্কিন নিষেধাজ্ঞা থেকে সুরক্ষার আহ্বান
মার্কিন নিষেধাজ্ঞা থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) সুরক্ষিত রাখতে ইউরোপীয় সরকারগুলোর প্রতি ছয় দফা পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিন বিশেষজ্ঞ। তাদের মতে, আদালতের কার্যক্রম সচল রাখতে এসব পদক্ষেপ জরুরি। অন্যথায় ওয়াশিংটনের এই চাপ বৈশ্বিক বিচারব্যবস্থাকে চরম সংকটের মুখে ফেলতে পারে।

বৃহস্পতিবার প্রকাশিত এক মতামত নিবন্ধে পিটার ওমতজিট, জেরাল্ড নাউস ও ফ্লাভিয়া জাকা এই আহ্বান জানান। তারা উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞার বিপরীতে সদস্য দেশগুলোর উচিত আইসিসির প্রতি আর্থিক, প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সমর্থন জোরদার করা।
নিবন্ধে বলা হয়, ১৯ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দেওয়া যৌথ বিবৃতি আদালতের বিচারিক এখতিয়ার ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির নীতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। ওই বিবৃতিতে তিন নেতা জানান, তারা রাষ্ট্রীয় সম্মতি ও কর্মকর্তাদের দায়মুক্তির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেন। একই সঙ্গে আন্তর্জাতিক আদালতগুলোকে নিজস্ব এখতিয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকার কথাও জানান তারা।
বিশেষজ্ঞরা এই যৌথ বিবৃতিকে আইসিসির ওপর ধারাবাহিক চাপের অংশ হিসেবে বর্ণনা করেন। তারা আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে রাশিয়ার আইনি পদক্ষেপ এবং বিচারক ও কৌঁসুলিদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরেন। তারা জোর দিয়ে বলেন, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার মতো গুরুতর অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আদালতটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজনৈতিক ও সামরিক প্রভাবশালীদের বিচার এড়ানো ঠেকাতে আদালতের স্বাধীনতা অপরিহার্য।
মার্কিন চাপ মোকাবিলায় লেখকেরা ছয়টি সুনির্দিষ্ট পদক্ষেপের প্রস্তাব দেন। এর মধ্যে রয়েছে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ও সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে আইসিসিকে ব্যাংকিং সুবিধা দেওয়া, জরুরি পরিষেবার বিকল্প সরবরাহকারী নিশ্চিত করা এবং ইউরোপীয় ইউনিয়নের ‘ব্লকিং স্ট্যাটিউট’ কার্যকর করা। একই সঙ্গে আইসিসিকে সেবা দিতে অস্বীকৃতি জানানো সংস্থাগুলোকে সরকারি চুক্তি থেকে নিষিদ্ধ করা, আদালতের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং মার্কিন পরিষেবার ওপর নির্ভরতা কমাতে নিজস্ব ইউরোপীয় প্রযুক্তি ও লেনদেন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
তারা সতর্ক করে বলেন, শুধু ব্লকিং স্ট্যাটিউট যথেষ্ট নয়। কারণ এটি কেবল ইউরোপীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য এবং তা বাস্তবায়ন করাও বেশ কঠিন। ফলে সদস্য রাষ্ট্রগুলোকেই আদালতের প্রয়োজনীয় সেবাপ্রাপ্তি নিশ্চিতে সরাসরি দায়িত্ব নিতে হবে। আগামী ৭ এপ্রিল নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই এই ছয়টি পদক্ষেপ বাস্তবায়নের জন্য ইউরোপের প্রতি তাগিদ দেন বিশেষজ্ঞরা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.