আপনি পড়ছেন

অস্থিরতাপূর্ণ একটি সপ্তাহ পার করার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও ইউরোপীয় প্রাকৃতিক গ্যাসের দাম কমেছে। শুক্রবার মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ঝুঁকি এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানি পুনরায় ঘুরে দাঁড়ানোর বিষয়টি পর্যবেক্ষণ করার প্রেক্ষাপটে এ দরপতন ঘটে। রবিবার অনুষ্ঠেয় ওপেক প্লাস জোটের গুরুত্বপূর্ণ মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে আন্তর্জাতিক বাজারে এই প্রবণতা দেখা গেল।

ওপেক প্লাস বৈঠকের আগে কমলো জ্বালানির দাম
মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ১৫ ডলারে নেমে আসে। ফলে চলতি সপ্তাহে এই তেলের সামগ্রিক মূল্যবৃদ্ধি ২ শতাংশের নিচে নেমে যায়। তবে নভেম্বরে ব্রেন্ট ক্রুড প্রথম সাপ্তাহিক লাভের পথেই রয়েছে। অন্যদিকে মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) লেনদেন ব্যারেলপ্রতি ৮৩ ডলারের নিচে নেমেছে।

একই দিনে ইউরোপীয় প্রাকৃতিক গ্যাসের দাম ৩ দশমিক ৩ শতাংশ কমে মেগাওয়াট-ঘণ্টাপ্রতি ৮৪ দশমিক ৬৯ ইউরোতে (৯২ দশমিক ৬ ডলার) দাঁড়ায়। এর মাধ্যমে চলতি সপ্তাহে ইউরোপীয় গ্যাসের সামগ্রিক দরপতন ৩ শতাংশ ছাড়িয়ে গেল। নরওয়েতে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়া ও রক্ষণাবেক্ষণ শেষে সরবরাহ পুনরুদ্ধারের সম্ভাব্যতা যাচাই করছেন ব্যবসায়ীরা। একই সাথে তীব্র ঠান্ডার কারণে ঘর গরম রাখার জ্বালানি চাহিদাও বাড়ছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের প্রাকৃতিক গ্যাস মজুত সক্ষমতার ৬৮ শতাংশের নিচে রয়েছে, যেখানে পাঁচ বছরের মৌসুমি গড় মজুত ছিল ৮৬ শতাংশ।

এদিকে জ্বালানি সরবরাহের ঝুঁকি এখনও বাজারে বড় উদ্বেগের বিষয় হয়ে রয়েছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার জাজান শোধনাগারে একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন সদৃশ আকাশযান আঘাত হানে। এতে এক কর্মী নিহত ও বেশ কয়েকজন আহত হন এবং শোধনাগারটির কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এছাড়া হরমুজ প্রণালীর কাছে তেলবাহী জাহাজে ধারাবাহিক হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানি পুনরুদ্ধারের গতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তাদের নভেম্বর মাসের প্রতিবেদনে উল্লেখ করে, ইরান যুদ্ধ শুরুর পর অক্টোবরে প্রথমবারের মতো বিশ্বব্যাপী তেলের সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে গেছে। সংস্থাটি জানায়, জ্বালানি খরচের তুলনায় উপসাগরীয় তেল রপ্তানি দ্রুত গতিতে ঘুরে দাঁড়ানোয় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ওমান ব্যতীত অক্টোবরে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি দৈনিক ১ কোটি ৮৪ লাখ ব্যারেলে পৌঁছায়, যা যুদ্ধপূর্ব পরিস্থিতির চেয়ে এখনও ২৬ শতাংশ কম।

বাজারে এখন সবার দৃষ্টি রবিবারের ওপেক প্লাস মন্ত্রী পর্যায়ের বৈঠকের দিকে। জ্বালানি জোটটি জানিয়েছে, ২০২৭ সালের তেল উৎপাদনের ভিত্তি নির্ধারণে তারা সদস্য দেশগুলোর সর্বোচ্চ টেকসই উৎপাদন সক্ষমতার মূল্যায়নকে মানদণ্ড হিসেবে বিবেচনা করবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.