স্বরাষ্ট্রমন্ত্রী: দেশের ভেতরে কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না
সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলার ঘোষণা থাকলেও দেশের ভৌগোলিক সীমানার ভেতরে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বিভিন্ন সহিংসতায় আহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে তা তাদের জানার বিষয় নয়, তবে দেশের ভূখণ্ডে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করা হবে। দূর থেকে উসকানি কিংবা ইউনিয়ন পর্যায়ে দু-একটি মশাল মিছিলকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে তিনি জানান, উদ্ভূত পরিস্থিতি ও অপতৎপরতা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
বাংলাদেশ দখলসংক্রান্ত ভারতের কিছু ব্যক্তির বক্তব্যের বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, এ ধরনের বিষয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। কোনো অপ্রাসঙ্গিক বা অরাজনৈতিক মন্তব্যের জবাব দেওয়া সরকারের কাজ নয়।
গোপালগঞ্জ ও গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালনকালে পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আহতদের মধ্যে অনেকের মাথায় আঘাত রয়েছে এবং কারও হাড় ভেঙেছে। বেশ কয়েকজনকে দীর্ঘ মেয়াদে বিশেষায়িত চিকিৎসা দেওয়া হবে। দায়িত্ব পালনে সাহসিকতার জন্য তাঁদের পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করার কথা জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, বিভিন্ন বাহিনী এখন শৃঙ্খলায় ফিরেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। শ্রমিক অসন্তোষের সময়েও বলপ্রয়োগ না করে চরম ধৈর্যের পরিচয় দেওয়া হয়েছে, যার ফলে কোনো শ্রমিকের প্রাণহানি ঘটেনি। মজুরি বোর্ডের পদক্ষেপে সাধারণ শ্রমিকেরা সন্তুষ্ট থাকলেও কিছু ব্যক্তি পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে, যা সফল হতে দেওয়া হবে না।
হাসপাতাল পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.