ঐক্যের সরকার গঠনের প্রস্তাব নেতানিয়াহুর, বসছেন আইজেনকোটের সঙ্গে
ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ প্রস্তাবের পর শনিবার (২৮ নভেম্বর) তাঁকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী পদের সম্ভাব্য প্রার্থী গাদি আইজেনকোট। নেতানিয়াহুর দল জানিয়েছে, আজ রোববার সকালে দুই নেতা জোট সরকার গঠন নিয়ে আলোচনায় বসবেন। খবর দ্য গার্ডিয়ানের

নেতানিয়াহু প্রস্তাব দিয়েছেন, নতুন সরকারের মেয়াদের শুরুতে আইজেনকোট প্রধানমন্ত্রী এবং তিনি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নেতা হিসেবে দায়িত্ববোধ থেকেই তিনি সবকিছু একপাশে সরিয়ে রেখে এ প্রস্তাব দিয়েছেন।
এর আগে আইজেনকোট ঘোষণা দিয়েছিলেন, আগামী ৬ ডিসেম্বরের নির্ধারিত সময়সীমার মধ্যেই তিনি নতুন সরকার গঠনের ঘোষণা দেবেন। এ জন্য অতিরিক্ত ১৪ দিন সময় নেওয়ার সুযোগ থাকলেও তিনি তা ব্যবহার করতে চান না।
নেতানিয়াহুবিরোধী দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টা করছেন আইজেনকোট। তবে তাঁর মধ্যপন্থী ইয়াশার দল নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টির সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে। গত শুক্রবার আইজেনকোট অভিযোগ করেন, নতুন নির্বাচন আয়োজনের পথ তৈরি করতে জোট আলোচনা বিলম্বিত করছে লিকুদ। তিনি বলেন, দুই সপ্তাহ ধরে দলটি কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেয়নি এবং সমঝোতায় আসতেও রাজি হয়নি।
এদিকে নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তাঁর বিরোধীরা। আরব সংখ্যাগরিষ্ঠ যৌথ তালিকা জোটের নেতা ইউসেফ জাবারিন বলেন, নেতানিয়াহুর সরকারকে বিদায় করার সিদ্ধান্ত নিয়েছে গণতান্ত্রিক সংখ্যাগরিষ্ঠতা। চলতি সপ্তাহেই তাঁকে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ নেতানিয়াহুর প্রস্তাবকে প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁর অভিযোগ, নেতানিয়াহু অতীতে রাজনৈতিক মিত্রদের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেছেন।
এ পর্যন্ত ইয়াশার দল বামঘেঁষা ডেমোক্র্যাটস ও ডানপন্থী ইসরায়েল বেইতেনু দলের সঙ্গে জোট চুক্তি করেছে। তিন দলের সম্মিলিত আসনসংখ্যা ৩৬। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৬১টি আসন। ফলে সরকার গঠনে আরও দলের সমর্থন প্রয়োজন আইজেনকোটের। ২০২৭ সালের প্রথম তিন মাসে ফিলিস্তিনে নির্বাচন চায় আট দেশ
এদিকে ফিলিস্তিনে স্থগিত হওয়া আইনসভা নির্বাচন ২০২৭ সালের প্রথম তিন মাসের মধ্যে আয়োজনের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্সসহ আটটি দেশ।
শনিবার দেওয়া এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, ফিলিস্তিনে গণতন্ত্র পুনরুজ্জীবিত করা এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধান টিকিয়ে রাখার জন্য নির্বাচন জরুরি। অন্য দেশগুলো হলো কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নরওয়ে ও পোল্যান্ড।
গত মাসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আইনসভা নির্বাচন আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেন। ২০০৬ সালের পর প্রথমবারের মতো অনুষ্ঠেয় এ নির্বাচন ২৮ নভেম্বর হওয়ার কথা ছিল।
বিবৃতিতে আট দেশ বলেছে, সর্বশেষ জাতীয় নির্বাচনের ২০ বছর পরও ফিলিস্তিনিরা ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নিজেদের মত প্রকাশের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অবাধ ও স্বচ্ছ নির্বাচন ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক ভিত্তি রক্ষার জন্য অপরিহার্য।
এর আগে মাহমুদ আব্বাসের কার্যালয় নির্বাচন পেছানোর জন্য ইসরায়েলের আরোপ করা বাধা এবং উপযুক্ত রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির অভাবকে দায়ী করেছিল। তবে ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.