পদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ, ঝুঁকিতে ছয় স্থান
সংঘাত ও ভাঙচুরের আশঙ্কায় নিরাপত্তা চেয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। গোপালগঞ্জ ও খুলনার সংযোগস্থলসহ মহাসড়কের ছয়টি নির্দিষ্ট পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের দাবি জানিয়েছেন তারা। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অবরোধ এবং গোপালগঞ্জের বিভিন্ন স্থানে রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরির পর থেকে এই অচলাবস্থা তৈরি হয়েছে।

পরিবহনমালিকদের চিহ্নিত করা ঝুঁকিপূর্ণ ছয়টি স্থান হলো গোপালগঞ্জ মোড়, মোল্লারহাট মোড়, ঘোনাপাড়া, মুকসুদপুর, ভাটিয়াপাড়া ও খুলনা জিরো পয়েন্ট। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি গত ১৯ নভেম্বর পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়ে এসব স্থানে বিজিবি পাহারা বসানোর অনুরোধ জানায়। মালিক সমিতির তথ্য অনুযায়ী, ১৭ নভেম্বর থেকে এসব এলাকার কোনো না কোনো পয়েন্টে সংঘাত, টায়ার জ্বালিয়ে বা গাছ ফেলে সড়ক অবরোধ এবং বাস ভাঙচুরের ঘটনা ঘটে আসছে।
মোল্লারহাট সেতু এলাকায় সংঘাতের জেরে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ কয়েকটি জেলার বাস চলাচল ব্যাহত হয়। পরে জাজিরা প্রান্তের অচলাবস্থার কারণে পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলেই বাস চলাচল বন্ধ করে দেন মালিকরা। টানা দুই সপ্তাহ ধরে এই মহাসড়কে যান চলাচল বিভিন্ন সময়ে বাধার মুখে পড়ছে।
সাধারণত পদ্মা সেতু পার হয়ে প্রতিদিন প্রায় দেড় হাজার বাস যাতায়াত করে থাকে। বরিশাল বিভাগ, খুলনা বিভাগের বিভিন্ন জেলা এবং বৃহত্তর ফরিদপুরের তিন জেলায় অন্তত ১৫টি বড় কোম্পানিসহ বেশ কিছু ছোট পরিবহন সংস্থা যাত্রী পরিবহন করে। এসব বাস মূলত ঢাকার সায়েদাবাদ ও ফুলবাড়িয়া টার্মিনাল থেকে ছেড়ে যায়। সংকট তৈরি হওয়ায় কিছু পরিবহন বিকল্প পথ হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি রুট ব্যবহার করছে।
ঢাকামুখী একটি বাস হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সংশ্লিষ্ট রুটে গাড়ি ছাড়া পুরোপুরি বন্ধ রাখা হয়েছে বলে একটি পরিবহন কোম্পানির স্বত্বাধিকারী জানিয়েছেন। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেছেন, গোপালগঞ্জ এলাকার ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং নিরাপত্তা ঝুঁকি নিয়ে বাস পরিচালনা করা সম্ভব নয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.